সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব কারণে আমাদের রক্তদান করা উচিৎ

21356-blood-amarস্বাস্থ্য ডেস্ক : রক্তদান নিঃসন্দেহে একটি মহৎ কাজ। তাই আমাদের আশেপাশে রক্তদান শিবির হলেই আমরা অনেকেই রক্ত দিয়ে থাকি। কী কেন এত প্রশ্ন না ভেবেই এই কাজটা আমরা করে থাকি। আবার অনেকেই রক্ত দিতে ভয় পান। তাঁদের মতে রক্ত দিলে শরীর অসুস্থ হয়ে যায়। এই ভয় থেকে অনেকেই রক্ত দিতে চান না। কিন্তু আমাদের শরীরের সামান্য রক্তে অনেক মানুষেরই অনেক উপকার হয়। অনেক মানুষ এই আমাদের এই সামান্য সাহায্যে বাঁচার রসদ পান।

রক্তদান যে কোনও মানুষের জীবনের সবথেকে বড় উপহার। কাউকে রক্ত দেওয়ার অর্থ হল, তাঁকে নতুন জীবন দান করা। রক্তের অনেকরকম ভাগ হয়। যেমন, রক্তে শ্বেত কণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা প্রভৃতি থাকে। রক্তদানের মাধ্যমে এই সমস্ত উপাদান অন্য একটি মানুষের বিভিন্ন উপকারে লাগে।

এই কয়েকটি কারণে আমাদের অবশ্যই রক্তদান করা উচিৎ-ৎ

১) রক্তদান শুধুমাত্র অন্য কোনও ব্যক্তিকে সাহায্য করাই নয়। রক্তদান মানে নিজেকেও সাহায্য করা। রক্ত দিলে তবেই আমাদের শরীরে নতুন রক্ত তৈরি হওয়ার সুযোগ আসে। আর শরীরের পক্ষে নতুন রক্ত তৈরি হওয়া খুবই জরুরি।

২) যে সমস্ত মানুষের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রয়েছে, বা এমন কোনও ব্যক্তি যাঁর শরীরে রক্ত পরিবর্তনের প্রয়োজন হয়। এছাড়া শিশুদের এবং অন্তঃসত্ত্বা মহিলা, বা কঠিন অসুখে আক্রান্ত, যেমন ক্যানসার রোগীদের জন্য রক্ত খুবই দরকারী হয়ে পড়ে। তাঁদের জীবন বাঁচানোর জন্য আমাদের এই সামান্য সাহায্য করা সবসময় উচিত্‌।

৩) থ্যালাসেমিয়া এবং সিকল সেল রোগে আক্রান্ত রোগীদের সবসময় রক্তের প্রয়োজন হয়।

৪) রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না। আর এটি খুব সহজে পাওয়াও যায় না। অথচ রক্তের প্রয়োজন সবসময় হয়। তাই অসময় রক্তের চাহিদা পূরণের জন্য এটাই একমাত্র সহজ উপায়।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি