,

গর্ভকালীন সময়ে ভুলেও খাবেন না যে খাবারগুলো

21329-boroস্বাস্থ্য ডেস্ক : গর্ভধারণ প্রতিটি নারীর জন্য অনেক কাঙ্ক্ষিত এবং আনন্দের। কিন্তু এই সময়টাতে প্রত্যেক নারীকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই কারণে তাদেরকে থাকতে হয় অনেক বেশী সচেতন। বিশেষ করে খাবারে ক্ষেত্রে প্রয়োজন পড়ে বাড়তি সতর্কতার। এই সময়ের সামান্য একটি ভুল কিংবা অসাবধানতার কারণে ঘটে যেতে পারে যেকোন দূর্ঘটনা। তাই চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবারের কথা যেগুলো ভুলেও খাবেন না গর্ভকালীন সময়ে-

১। অপাস্তুরিত দুধ, পনিরঃ-
অপাস্তুরিত দুধ, পনির লিসটারিয়াস নামক ইনফেকশন সৃষ্টি করে। এটি গর্ভজাত শিশুর ক্ষতি করে থাকে। এইসময় অপ্রাস্তুরিত দুধ, পনির খাওয়া থেকে বিরত থাকা উচিত।

২। ক্যাফিনঃ-
প্রচুর পরিমাণ কফি পান শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত কফি পান অনেক সময় গর্ভপাত করে থাকে। ক্যাফিন শরীরের আয়রন শুষে নেয় যা অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা সৃষ্টি করে। প্রতিদিন ২০০ মিঃগ্রা এর চেয়ে কম ক্যাফিন খাও্য়া যেতে পারে। এক কাপ কফিতে থাকে ৯৫ মিঃগ্রা ক্যাফিন আর এক কাপ চায়ে থাকে ৪৭ মিঃগ্রা ক্যাফিন।

৩। কাঁচা ডিমঃ-
প্রোটিনের প্রধান উৎস ডিম। গর্ভবতী মহিলাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি ডিম রাখা বাধ্যতামূলক। কিন্তু কাঁচা ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে। কাঁচা ডিমে আছে সালমোনেলা নামক একটি ব্যাকটেরিয়ার যা জ্বর,বমি বমি ভাব,ডায়রিয়া্র মত রোগের কারণ হতে পারে।

৪। কাঁচা বা আধা পাকা পেঁপেঃ-
কাঁচা বা আধা পাকা পেঁপে গর্ভবতী মহিলাদের জন্য অনেক ক্ষতিকর। কাঁচা পেঁপেতে ল্যাকট্রিক্স নামক একটি উপাদান আছে যা গর্ভপাতের মত ঘটনা ঘটিয়ে থাকে। আঙ্গুরও এই সময় খাওয়া থেকে বিরত থাকুন।

৫। এলকোহল সমৃদ্ধ খাবারঃ-
এটি আপনার আনাগত সন্তানের বিভিন্ন অঙ্গ যেমন ব্রেইন,নার্ভ ইত্যাদি তৈরিতে বাধা সৃষ্টি করে। শুধু এলকোহল নয় যে সকল খাবারে এলকোহল থাকে তা খাওয়া থেকেও বিরত থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে