সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে খেজুরের স্বাস্থ্য উপকারিতা

khajur_29862স্বাস্থ্য ডেস্ক: রমজান মাসে ইফতারে অন্যতম একটি উপাদান হল খেজুর। সাধারণত রমজান মাসেই আমরা খেজুর বেশি খেয়ে থাকি। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। রমজান মাসে সারা দিন রোজা রাখার পর ইফতারে প্রথমেই সবাই খেজুর খেয়ে থাকেন। খেজুর খেলে গ্লুকোজের ঘাটতি মেটে। খেজুর খুব দ্রুত শারীরিক দুর্বলতা দূর করে স্নায়ুবিক শক্তি বাড়ায়। সুস্বাদু এই ফলের রয়েছে স্বাস্থ্য উপকারী অনেক গুণ।

খেজুরে রয়েছে পানি, খনিজ পদার্থ, আমিষ, শর্করা, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি১, ভিটামিন বি২ ও সামান্য পরিমাণ ভিটামিন সি। পুষ্টিগুণ বিচারে শুধু রমজান মাসে নয় সারা বছরই খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন। রোজায় দীর্ঘ সময় খালি পেটে থাকতে হয়। এ কারণে শরীরের প্রচুর গ্লুকোজের দরকার।

গরম কিংবা ঠাণ্ডাজনিত জ্বর বা সংক্রামক জ্বর, কণ্ঠনালির ব্যথা বা ঠাণ্ডাজনিত সমস্যা এবং শ্বাসকষ্টের বিরুদ্ধে খেজুর লড়াই করে। নিয়মিত খেজুর খেলে হৃদরোগ ভালো হয়। খেজুরে বিদ্যমান ক্যালসিয়াম দাঁত ভালো রাখতে সাহায্য করে।

ফুসফুস সুরক্ষার পাশাপাশি মুখ গহ্বরের ক্যান্সার প্রতিরোধ করে এ ফল। খেজুর রক্ত উৎপাদন করে শরীরের রক্তের চাহিদা পূরণ করে। খাবার হজম করতে সহয়তা করে। খাবারে রুচি বাড়ায়। ভিটামিন সি থাকায় খেজুর চুল ও ত্বক ভালো রাখে। এ ফল প্রসব পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে শরীর সুস্থ রাখে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি