সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তের গ্রুপ অনুযায়ী খাদ্যতালিকা

BLOOD-TYPE-DIETঅনলাইন ডেস্ক : স্বাস্থ্য সচেতন মানুষ খাদ্য তালিকা মেনেই খাওয়া দাওয়া করেন। এতে সুস্বাস্থ্য নিশ্চিত হয়, মানসিক সুস্থতাও থাকে। তবে লো-ক্যালরি, হাই এনার্জি ডায়েটেও অনেকেই ঠিকঠাক ফল পাচ্ছেন না বলে দেখা যায়। অর্থাৎ ওজন ঝরিয়ে ফেলে যতখানি স্লিম ট্রিম হতে চায় তেমনটা কিছুতেই যেন হতে পারছেন না। এর কারণ হিসেবে গবেষকরা জানাচ্ছেন, রক্তের গ্রুপ অনুযায়ী ডায়েট মেনে চললে সমস্যা থাকে না।

নিউরোপ্যাথ ড. পিটার ডি’অ্যাডামো বলেন, রক্তের গ্রুপ অনুযায়ী খাবার খেলে শুধু যে ওজম কমে তা নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়, সংক্রমণের সম্ভাবনা কমে।

আসুন জেনে নেয়া যাক কোন গ্রুপের রক্ত হলে ডায়েটে কোন ধরনের খাবার রাখা উচিত।

O গ্রুপ: এই গ্রুপের জন্য হাই প্রোটিন ও লো কার্বহাইড্রেট ডায়েট আদর্শ। লিন মিট, পোলট্রি ডিম, মাছ, সব্জি বেশি খান। পাশাপাশি কম পরিমাণে শস্য, ডাল ও দুগ্ধজাত খাবারও খান। তবে এড়িয়ে যান গম, কফি ও অ্যালকোহল।

A গ্রুপ: এই গ্রুপের রক্ত যাদের, তারা রেড মিট কম খাবেন। সবজি, ফল, ডাল ও গোটা শস্য এই গ্রুপের রক্তের জন্য আদর্শ খাবার।

B গ্রুপ: লো ফ্যাট ডেয়ারি ডায়েট মেনে চলুন। খাদ্যতালিকায় দুধ, দই রাখুন। আর রাখুন ডিম ও মাংস। মুরগি কম খেতে হবে। আর এড়িয়ে চলুন ভুট্টা, ডাল, টমেটো, চিনা বাদাম, তিল।

AB গ্রুপ: সামুদ্রিক মাছ বা সি-ফুড অবশ্যই তালিকায় রাখুন। এ ছাড়া পনির, দুগ্ধজাত খাবার এবং সবুজ শাকসবজি খেতে হবে। কফি, অ্যালকোহল, স্মোকড ফিশ এড়িয়ে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি