বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে ফেসবুক মেসেঞ্জার!

2030প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ‘মেসেঞ্জার’ পরিষেবা বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ, ফেসবুক অ্যাপ নয়, এবার থেকে আলাদাভাবে মেসেঞ্জারের মাধ্যমে চ্যাট করতে হবে ইউজারদের। বিশেষজ্ঞদের মতে, ফেসবুকে আসক্ত ইউজারদের মেসেঞ্জার অ্যাপের দিকে ঠেলে দিতেই এই নতুন সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ফেসবুকের মূল অ্যাপের চেয়ে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারীরা আরও উন্নত ও আধুনিক পরিষেবা পাবেন। ফেসবুক অ্যাপের চেয়ে মেসেঞ্জার ব্যবহার করে ২০ শতাংশ বেশি দ্রুতগতিতে চ্যাট করা সম্ভব বলেও জানানো হয়েছে।

এখন থেকে স্মার্টফোন ইউজারদের ফেসবুক মেসেঞ্জার ‘ইনস্টল’ করে ব্যবহার করতে হবে। এখন থেকে ফেসবুক মেসেঞ্জার ও ফেসবুক অ্যাপ আলাদা আলাদাভাবে স্মার্টফোনে ‘ইনস্টলড’ থাকলে তবেই চ্যাট করা যাবে। ইতিমধ্যে ইউজারদের কাছে ‘নোটিফিকেশন’ পাঠানো শুরু হয়ে গেছে। সুত্র-অনলাইন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত