সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজমের সমস্যা দূর করার ঘরোয়া উপায়

photo-1465279022স্বাস্থ্য ডেস্ক : হজমের সমস্যা বেশ অস্বস্তিকর একটি বিষয়। অস্বাস্থ্যকর ও ভারসাম্যহীন খাদ্যাভ্যাস হজমের সমস্যার কারণ। দীর্ঘমেয়াদি হজমের সমস্যা তীব্র স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে।

একটি ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো মেনে চললে হজমের সমস্যা অনেকটাই কমানো যায়। এতে লাগবে আদা, মধু ও লেবু। আদা হজম ভালো করতে কাজ করে। মধু ও লেবুর মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এগুলো হজমের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে এই প্রণালির কথা।

উপাদান

পাতলা তিন থেকে চার টুকরো আদা
এক কাপ পানি
দুই চা চামচ লেবুর রস
দুই থেকে তিন চা চামচ মধু
প্রণালি

গরম পানিতে আদা টুকরোগুলো নিন
একে পাঁচ থেকে সাত মিনিট ফুটান
চুলা থেকে নামিয়ে মধু ও লেবুর রস দিন
ঠান্ডা হলে পান করুন
এই প্রণালি হজম ভালো করতে সাহায্য করবে। তবে বেশি আদা দেওয়া যাবে না। এতে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। পাশাপাশি যদি শরীরে জটিল কোনো সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবারটি গ্রহণ করুন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি