,

ফল খাওয়ার আগে জেনে নিন নিয়মগুলো

20813-boroনিউজ ডেস্ক : ফল খাওয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না। কিন্তু ফল খাওয়া নিয়ে বহু মানুষের মাঝেই বিভ্রান্তি কাজ করে। দৈনিক কতখানি ফল খাবেন, কয়বার খাবেন এসব বিষয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। তাই চলুন জেনে নেওয়া যাক ফল খাওয়ার বিষয়ে কয়েকটি তথ্য-

চাহিদা অনুযায়ী ফল খানঃ-
ইচ্ছে করলেই আপনার প্রচুর পরিমাণে ফল খাওয়া উচিত নয়। এক্ষেত্রে মনে রাখতে হবে ফলে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন ও খাদ্যপ্রাণ আছে তেমন তা কার্বহাইড্রেটেরও উৎস। আর কার্বহাইড্রেট অধিক মাত্রায় গ্রহণ করা ক্ষতিকর হতে পারে। খাওয়ার পর আপনার দেহ থেকে সে বাড়তি ফল হজম করার বিষয়টিও চিন্তা করতে হবে। বাড়তি ফল আপনার দেহের ওজন বাড়াতে পারে। তাই আপনার দৈনন্দিন চাহিদা অনুযায়ী ফল খাওয়া উচিত।

দিনে দুই থেকে চার বার ফল খানঃ-
সাধারণ নিয়মে আপনাকে দৈনিক দুই থেকে চারটি সার্ভিংয়ে ফল খেতে হবে। একটি সার্ভিং কতখানি হবে? এক্ষেত্রে এক কাপ বা সমপরিমাণ এক টুকরো ফল হতে পারে আদর্শ। এক্ষেত্রে আপনি যদি একবারে বেশি ফল খেয়ে ফেলেন তাহলে সার্ভিংয়ের পরিমাণ কমাতে পারেন। আবার একবারে কম ফল কেলে সার্ভিংয়ের পরিমাণ বাড়িয়ে তা সমান করতে পারেন।

সময় গুরুত্বপূর্ণ বিষয়ঃ-
আপনার দেহের কোষগুলোর কার্যক্ষমতা চালু রাখার জন্যই ফলের প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেজন্য মনে রাখতে হবে সময়ের বিষয়টিও। রাতে টিভি দেখার সময় আপনি যদি প্লেট ভর্তি ফল খেয়ে ফেলেন তাহলে তা দেহে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক পরিশ্রমের আগেই ফল খাওয়া উচিত। আপনার খাওয়া কার্বহাইড্রেট যেন হজম হয়ে যায় সেজন্যই এ ব্যবস্থা নেওয়া উচিত।

বিভিন্ন ধরনের ফল খানঃ-
ফলে রয়েছে বহু ধরনের ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও প্রিবায়োটিকস। এ কারণে আপনি কোন ধরনের ফল খাচ্ছেন তা লক্ষ্য করুন। যে ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে শুধু সেটি খেলেই হবে না। পাশাপাশি লক্ষ্য রাখতে হবে অন্যান্য ফলও যেন খাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে