জেনে নিন যেভাবে ঘুমালে ওজন কমে
নিউজ ডেস্ক : ঘুমিয়ে ঘুমিয়ে আপনি ওজন কমাতে পারেন! শুনতে আশ্চর্য লাগলেও এটা সত্যি যে সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে মানুষ ঘুমন্ত অবস্থায় ৫৫% পর্যন্ত ওজন কমাতে পারে। কিন্তু তার জন্য চাই সঠিকভাবে ঘুমানোর পদ্ধতি আর রাতে জীবনযাপনের কিছুটা পরিবর্তন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-
সব রকমের গ্যাজেট সরিয়ে রাখুনঃ-
ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে গবেষণা করে জানা গেছে স্মার্টফোন বা ট্যাবলেট থেকে যে নীল আলো বেরোয় তা আমাদের শরীর মেটাবলিসম কমিয়ে দেয়। একই সঙ্গে মেলাটোনিন হরমোনের উৎপাদন ও কম হয়।
সম্পূর্ণ অন্ধকার ঘরে ঘুমানঃ-
ঘুমিয়ে ওজন কমাতে চাইলে সর্বপ্রথম দেখতে হবে আপনার যেন সাউন্ড স্লিপ হয়। তাই ঘর সম্পূর্ণ অন্ধকার করে নেয়াই ভালো। একদম অন্ধকার ঘরে শুলে শরীরে মেলাটোনিন বলে একটা হরমোন তৈরি হয় যার ফলে ভালো ঘুম হয় এবং একই সঙ্গে ক্যালোরি বার্ন করতে সাহায্যে করে।
মিন্ট থেরাপি নিনঃ-
অনেকের রাতের খাবার খাওয়ার পরেও খিদে পেয়ে যায়। তারা শোয়ার আগে মুখে মিন্ট বা পুদিনা পাতা রাখুন। এতে খিদে কম পাবে এবং সহজেই ঘুম আসবে।
রাতে অল্প পরিমাণে খাবার খানঃ-
রাতে সব সময় হালকা খাবার খান। বেশি পরিমাণে খাবার খেলে তা হজম করতে শরীরকে অনেক বেশি কাজ করতে হয়। এর ফলে অনেক্ষণ ঘুম আসবে না।
বিছানায় যাওয়ার আগে গরম পানিতে গোসল করুনঃ-
ডিনার হয়ে গেলে শুতে যাওয়ার আগে গরম পানিতে গোসল করুন। এতে স্ট্রেস কমবে‚ মাসল রিল্যক্স হবে ফলে সহজেই ঘুমানো যাবে।











