আদামিশ্রিত পানি পানের উপকারিতা
স্বাস্থ্য ডেস্ক : আদার রয়েছে নানা ধরনের ঔষধি গুণ। আদামিশ্রিত পানি নিয়মিত পান করলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগ থেকে। আদা-পানি তৈরি করতে প্রথমে আদা ছোট ছোট কুচি করে কাটুন। এক লিটার পানি চুলায় দিন। গরম হলে আদা কুচি দিয়ে সেদ্ধ করুন ১৫ মিনিট। ঠাণ্ডা হলে ছেঁকে পান করুন আদা-পানি।
জেনে নিন আদামিশ্রিত পানি কী কী উপকার করে-
– হাত ও পায়ের জয়েন্ট ব্যথা দূর করতে পারে আদামিশ্রিত পানি।
– আদা-পানি শরীরের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণ করে।
– ওজন কমাতে সাহায্য করে আদামিশ্রিত পানি।
– উচ্চরক্তচাপের রোগীরা পান করতে পারেন আদামিশ্রিত পানি। নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপ।
– আদাতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে।
– ঠাণ্ডা লাগা ও গলা খুসখুসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে আদা-পানি।











