,

তিন ধরনের পদে গ্রামীণফোনে আকর্ষণীয় নিয়োগ

photo-1464075962নিউজ ডেস্ক : বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন আবারো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার তিন ধরনের পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। দেখে নিন পদগুলোতে আবেদনে জন্য বিস্তারিত-

হেড অব এঙ্গেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে মার্কেটিং থেকে পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীদের বাণিজ্য সংক্রান্ত প্রতিষ্ঠানে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া নেতৃত্বস্থানীয় পদে চার বছর কাজ করতে হবে। পদটিতে ২৯ মে -২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে।

হেড অব ডিজিটাল মার্কেটিং

স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় বা টেকনোলজি থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের পাঁচ বছর নেতৃত্বস্থানীয় পদে কাজের অভিজ্ঞতা ছাড়াও ডিজিটাল কর্মক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ২৯ মে-২০১৬ তারিখ পর্যন্ত।

হেড অব ব্র্যান্ড মার্কেটিং

স্নাতক পাস হলেই আবেদন করা যাবে পদটিতে। সাথে ব্র্যান্ড বা মার্কেটিংয়ে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এ ছাড়া নেতৃত্বস্থানীয় পদে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের। আগ্রহী প্রার্থীরা গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ২৯ মে-২০১৬ তারিখ পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ