,

দৈনিক ফেসবুকে অনুবাদ হয় ২০ কোটি লাইন

 

প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করা ফেসবুকে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে ২০০ মিলিয়ন(২০ কোটি) লাইন অনুবাদ করে। বর্তমানে ১৬০ কোটির বেশি ব্যবহারকারী সারা পৃথিবীতে ফেসবুক ব্যবহার করে। শব্দ অনুবাদ করার জন্য ফেসবুকে অ্যালগোরিদম পদ্ধতি ব্যবহার করে। ডিজিটাল বাবেলফিস সফটওয়্যারের সাহায্যে এই অনুবাদ সম্পন্ন হয়।

2016_05_24_21_54_40_rYwYcY6GGclTyppb0UtALf3Qbi7mx3_original

ফেসবুকের ভাষা প্রযুক্তির প্রকৌশল বিভাগের পরিচালক অ্যালেন প্যাকার জানান, আমাদের ভাষা অনুবাদের কাজ দারুণভাবে সম্পন্ন করছে সফটওয়্যারটি। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে সোমবার অনুষ্ঠিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এমটেক ডিজিটাল সম্মেলনে এ কথা জানান তিনি।

 

 

প্রতিদিন ৮০ কোটি মানুষ ফেসবুকে এই অনুবাদ পড়ে। ৪০০ টি ভাষা অনুবাদে সক্ষম ফেসবুকের স্বয়ংক্রিয় ভাষা অনুবাদের সফটওয়্যারটি। উদাহরণস্বরুপ, এই সিস্টেম সফটওয়্যারটির মাধ্যমে কেউ প্যারিসের কোন হোটেল সম্পর্কে জানতে চাইলো। একই হোটেলের ব্যাপারে যদি ফ্রান্সের কোন বন্ধু জানতে চায় তাহলে ফেসবুক ফ্রান্সের বাসায় প্যারিসের হোটেল সম্পর্কে তথ্য দেবে।

অ্যালেন প্যাকার ভাষাবিদ দলের প্রশংসা করে বলেন, ‘অনুবাদক দল তাদের মিশন যথার্থভাবে সফল করেছে। এই মিশনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হয়েছে।

যে ভাষায় কথা বলা হোক না কেন, ফেসবুক আপনাকে জানাবে সে কথা আপনার ভাষায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে