,

ক্ষুদে বার্তা সিগারেটের প্রতি আসক্তি কমায়

smokingpicনিউজ ডেস্ক : সিগারেট খাওয়া বন্ধ করতে চাইলে নিজের মোবাইল ফোনটাকে কাজে লাগাতে পারেন। সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, সিগারেট খাওয়ার সময় কাউকে ক্ষুদে বার্তা পাঠালে সিগারেটের প্রতি আসক্তি কমে যায়।এই ক্ষুদে বার্তা সিগারেটের প্রতি মানুষের মনসংযোগ নষ্ট করে।

ধূমপান বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন সতর্কীকরণ বার্তা হিসেবে সিগারেটের প্যাকেটে গ্রাফিক্যাল লেবেল ব্যবহার করারও পরিকল্পনা করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মরিয়ম হাসপাতালের সেন্টার ফর রিহ্যাভিওরাল অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের গবেষকরা পরামর্শ দিয়েছেন, ধূমপান প্রতিরোধে ‘ক্ষুদে বার্তা’ কার্যকর ভূমিকা রাখতে পারে।

গবেষক দল খুঁজে পেয়েছেন, ধূমপান করার সময় ক্ষুদে বার্তার দিকে মনযোগ দিলে তাদের ধূমপান থেকে বিরত থাকার সম্ভাবনা বেড়ে যায়।

জ্যেষ্ঠ গবেষক লরি স্কট শেলডন বলেছেন, বিশ্বজুড়েই এখন তামাকের ব্যবহার প্রতিরোধের দিকে সবার নজর। আর ক্ষুদে বার্তায় খরচও কম।

স্কট শেলডন আরও বলেন, গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, ধূমপান কমাতে ক্ষুদে বার্তার এই ধারণা ভালো ভূমিকা রাখে। তবে কোন অবস্থায়, কাদের জন্য এবং কেন কাজ করে তা বুঝার জন্য আরও গবেষণার দরকার রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে