,

ফের স্মার্টফোনের বাজারে ফিরছে নোকিয়া!

প্রযুক্তি ডেস্ক :সুখবর, সুখবর, সুখবর৷ ফের ফোন চালু করলেই শোনা যাবে নোকিয়ার মিষ্টি টিংটিং আওয়াজ৷ কেন না ফের ফোনের দুনিয়ায় ফিরছে ফিনিস টেক জায়ান্ট নোকিয়া৷মাইক্রোসফট ফোনের ব্যবসা হাতে নেওয়ার পরই মার খায় নোকিয়ার ফোনের ব্যবসা৷ শুধু ডিজাইন বা সফটওয়্যার নিয়ে নয় পরিষেবা নিয়েও সন্তুষ্ট ছিলেন না ক্রেতারা৷ আস্তে আস্তে স্মার্টফোন এবং ট্যাবলেটের বাজার দখল করে ফেলে বিভিন্ন দেশি এবং বিদেশি সংস্থা৷ মাইক্রোসফটের থেকে অনেক কম দামে স্মার্টফোন পাওয়ায় ক্রেতারা আর ব্র্যান্ড নেমের দিকে ভিড়ছিল না৷

nokia_web

ফোনের বাজারে একচেটিয়া আধিপত্য হারিয়ে ফেলে নোকিয়া৷ ফের সেই হারানো মাটি ফিরে পেতে মরিয়া নোকিয়া৷ ফিনিস সংস্থা এইচএমডি গ্লোবাল ওওয়াইয়ের সঙ্গে দশ বছরের চুক্তি সাক্ষর হয়েছে নোকিয়ার৷ এর ফলে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময় মাইক্রোসফটের মোবাইল ইউনিটটি কিনে নেবে এইচএমডি গ্লোবাল সংস্থা৷ শুধু সংস্থা কিনে নেওয়াই নয় মাইক্রোসফটের সাড়ে চার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীকেও নিজেদের সংস্থায় কাজ দেবে এইচএমডি গ্লোবাল৷ তিন বছরের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নোকিয়ার হয়ে অ্যান্ড্রয়েড ফোন তৈরি করবে এইচএমডি গ্লোবাল৷এবার দেখার সারা বিশ্বের আমজনতাকে কীভাবে ‘কানেক্ট’ বা একসূত্রে বেঁধে ফেলতে পারে নোকিয়া৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে