,

দাঁতের শিরশিরে ব্যথা দূর করবেন কিভাবে?

teeth-problemস্বাস্থ্য ডেস্ক : নানা কারণে দাঁতের উপরের প্রতিরক্ষা এনামেলের স্তর ক্ষয়ে যাওয়ার কারণে দাঁতের সেনসিটিভ অংশ উন্মুক্ত হয়ে পড়ে। এতে করে ঠাণ্ডা বা গরম খাবার খাওয়ার সময় নার্ভে শিরশিরে অনুভুতি ও ব্যথার সৃষ্টি করে যা অনেক বেশি অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক। চলুন জেনে নিই এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে মুক্তি পেতে করণীয়-

বাজারে সেনসিটিভ দাঁতের জন্য আলাদা ধরণের টুথপেস্ট কিনতে পাওয়া যায় যা দাঁতের উপরে প্রতিরক্ষা স্তর তৈরি করে এবং দাঁতের এই ধরণের সমস্যা থেকে রেহাই দেয়। আপনার স্বাদের জন্য উপযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন।

অ্যাসিডিক খাবার এবং পানীয়ের অ্যাসিড উপাদান দাঁতের উপরের এনামেলের স্তর ক্ষয় করতে থাকে। ফলে দাঁতের এই ঠাণ্ডা গরমে শিরশিরে যন্ত্রণাদায়ক ব্যথা বাড়ে। তাই অ্যাসিডিক খাবার যেমন লেবু ও লেবু জাতীয় ফল, পানীয় ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন।

অনেকেই দাঁত অনেক বেশি ঘষে ব্রাশ করেন এবং ব্রাশ নির্বাচনের সময় শক্ত ব্রিসল কেনেন। এই কাজটি দাঁতের জন্য বেশ ক্ষতিকর। বেশি শক্ত ব্রিসলের ব্রাশ এবং জোরে ঘষে ব্রাশ করার কারণে দাঁতের উপরের এনামেলের ক্ষয় হতে পারে। তাই সতর্ক থাকুন।

অনেক সময় মাড়ির ইনফেকশনের কারণে দাঁতে ব্যাকটেরিয়ার জন্ম হয় তা দাঁতের এনামেল ক্ষয় করে কিংবা দাঁতে ক্যাভিটির সৃষ্টি করে। তাই মুখের ভেতরের অংশ এবং দাঁতের মাড়িও ভালো করে পরিষ্কার রাখুন। এবং নিয়মিত চেকআপের জন্য ডেন্টিস্টের শরণাপন্ন হোন।

অনেকেই কারণে অকারণে এবং ঘুমের মধ্যে অভ্যাসবশত দাঁতে দাঁত ঘষার মতো ক্ষতিকর কাজ করেন। এর ফলেও দাঁতের উপরের এনামেলের স্তর ক্ষতিগ্রস্ত হয় এবং দাঁতের শিরশিরে ব্যথার সৃষ্টি হয়। তাই এই অভ্যাস পরিবর্তন করা ভালো।

দাঁত দিয়ে জিনিসপত্র কামড়ানোর অভ্যাসও বদলে ফেলা উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে