,

জেনে নিন গ্রীষ্মকালীন ফল তালের যত স্বাস্থ্য উপকারিতা

19905-boroস্বাস্থ্য ডেস্ক : তাল সুস্বাদু গ্রীষ্মকালীন ফল। গরমের ফলে সৃষ্ট সমস্যাগুলো সমাধানে সাহায্য করে তাল। এই উপমহাদেশের অনেক অঞ্চলেরই জনপ্রিয় গাছ তাল গাছ। কারণ এর সব অঙ্গ থেকেই কিছু না কিছু কাজের জিনিস তৈরি হয়। তালের ফল ও বীজ উভয়েই বাঙালি খাদ্য। তালের বীজ “তালশাঁস” নামে পরিচিত যা গ্রীষ্মকালের জনপ্রিয় খাবার। তাল ফলটি পুষ্টিতে ভরপুর এবং এসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও ঘামাচির মত স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করে। তাই চলুন জেনে নেওয়া যাক তালের যত স্বাস্থ্য উপকারিতাঃ-

১। পেটের সমস্যা দূর করেঃ-
পেটের জ্বালাপোড়া দূর করার সবচেয়ে কার্যকরী প্রতিকার হচ্ছে তালের রস। গরমের সময় তৃষ্ণা মেটাতে ও হাইড্রেটেড থাকতে চমৎকার কাজ করে তাল ফল। এসিডিটির সমস্যা দূর করার জন্য তালের রস পান করুন নিয়মিত কয়েকদিন। এছাড়াও হজমের সমস্যা ও পেটের অসুখ নিরাময়ে অত্যন্ত কার্যকরী তাল ফলটি। লেক্সেটিভ বা জোলাপ হিসেবেও ব্যবহার করা হয়। তাল মিছরি ও সবুজ এলাচ ভালো করে গুঁড়ো করে নিন। তালের বীজের উপরের চামড়া ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করুন। একটি পাত্রে দুধ গরম করে নিন। ফুটন্ত দুধের মধ্যে মিছরি ও এলাচের মিশ্রণটি দিন। যখন মিশ্রণটি একেবারে দ্রবীভূত হয়ে যাবে তখন জ্বাল দেয়া বন্ধ করে দিন। এর মধ্যে কাঁটা তালের শাঁসগুলো দিয়ে দিন এবং ঠান্ডা করুন। এই পানীয়টি ২-৩ দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই পানীয়টি এসিডিটি ও আলসার ভালো করতে দারুন কার্যকরী।

২। ত্বকের জন্য ভালোঃ-
গরমের ঘামাচি থেকে মুক্তি পেতে তাল অনেক ভালো কাজ করে। উপরের পাতলা স্তরটি সরিয়ে নিয়ে তালের শাঁসের ভিতরের রস আক্রান্ত স্থানে লাগালে শীতল অনুভূতি পাবেন এবং ঘামাচির চুলকানি দূর হবে। এছাড়াও চিকেন পক্সের উপসর্গ কমতে ও নিরাময়ে সাহায্য করে তালের শাঁস। অত্যধিক তাপে ত্বকের যে লালভাব হয় তা নিরাময়ে কাজ করে তালের রস। তালের ফেস প্যাক ত্বকের জন্য চমৎকার কাজ করে, এমনকি সেনসিটিভ ত্বকের মানুষদের জন্যও ভালো কাজ করে। শিশুদের ত্বকের সমস্যা দূর করার জন্য এটি ভালো। পুলটিস বা প্রলেপ তৈরি করার জন্য একটি সুতির কাপড় গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিতে হবে জীবাণুমুক্ত করার জন্য। তারপর কপড়টি থেকে পানি চিপে বের করে নিতে হবে এবং ঘরের তাপমাত্রায় ঠান্ডা করতে হবে। এখন তালের উপরের চামড়াটি ফেলে রস বাহির করে নিতে হবে এবং কাপড়টির মধ্যে এই রস লাগাতে হবে। তৈরি হয়ে গেলো পুলটিস। এবার এটি আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন।

৩। ব্যথাযুক্ত মূত্রত্যাগ নিরাময়ে সাহায্য করেঃ-
গরমের সময় অনেকেই ব্যথাযুক্ত মূত্রত্যাগের সমস্যাটিতে ভুগে থাকেন। ৩টি কচি তালের রস ও ৩ কাপ ডাবের পানি মিশিয়ে নিন। মিশ্রণটি খুব বেশি মসৃণ করার দরকার নেই, তালের শাঁসের পাতলা টুকরো যেনো থাকে। এর সাথে তাল মিছরি মিশিয়ে নিতে পারেন মিষ্টি করার জন্য। এটি একটি চমৎকার সামার ড্রিংক যা আপনাকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ইনফেকশন মুক্ত হতেও সাহায্য করবে। হিট স্ট্রোক প্রতিরোধেও সাহায্য করবে এই পানীয়। এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তালের শাঁস ফ্রিজে রেখে দিন এবং গরমের দিনে শিশুরা বাইরে খেলতে যাওয়ার আগে খেতে দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে