,

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ত্যাগ করা যায় যেভাবে

nail-cut-by-teethঅনলাইন ডেস্ক : রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কীভাবে ত্যাগ করা যায় তারই কিছু টিপস উল্লেথ করা হয়। এখানে সেগুলো তুলে ধরা হল।

# নিয়ম করে নখ কেটে রাখুন। এতে নখ ছোট থাকবে এবং দাঁত দিয়ে নখ কাটা সম্ভব হবে না।

# কোন অভ্যাস ত্যাগ করতে হলে সে বিষয়ে দৃঢ়ভাবে মনস্থির করতে হবে। সব সময় মনে রাখতে হবে, ‘আমাকে পারতে হবে’। প্রয়োজনে ফোনে ‘রিমাইন্ডার’ সেট করে নিন। অথবা সবসময় চোখ যাবে এমেন জায়গায় একটি নোট লিখে রাখতে পারেন, এতে ভুলে গেলেও ওই কাগজের দিকে চোখ গেলে মনে পড়বে।

# নিয়ম করে ম্যানিকিওর করান। সুন্দর করে কাটা ও নেইল পলিশ লাগানো নখ দাঁত দিয়ে কামড়ে নষ্ট করতে নিজেরই মায়া লাগবে।

# ক্যালসিয়ামের অভাবের কারণে অনেকের ক্ষেত্রে দাঁত কামড়ানোর প্রবণতা দেখা দেয়। তাই প্রতিদিনের খাবারের তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে।

# যখনই দাঁত কামড়ানোর ইচ্ছা জেগে উঠবে তখন মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন। যেমন, অন্যকিছু খান বা অন্য কাজে নিজেকে ব্যস্ত থাকুন।

# যদি কোনো টোটকাই কাজে না দেয়, তাহলে নখের ডগায় নিম পাতার পেস্ট বা মরিচগুঁড়া লাগিয়ে রাখুন।

# অনেক সময় হতাশা, দুশ্চিন্তা এবং মানসিক চাপের কারণে দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা দেখা দিতে পারে। এক্ষেত্রে সমস্যার মূল খুঁজে বের করে গোড়া থেকে সমস্যার সমাধান করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে