বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কীভাবে বুঝবেন একটু পর এখানেই হবে বজ্রপাত

2016বিজ্ঞান ও প্রযুক্ত ডেস্ক : সরাসরি শরীরের উপর বজ্রপাত হলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। আর আশেপাশে হলেও গুরুতরভাবে ঝলসে যেতে পারে শরীরের অনেকাংশ।

কিন্তু ধরুন, নির্জন রাস্তায় অথবা ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছেন, হঠাৎ ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকানি শুরু হয়ে গেল। বুঝতে পারছেন না কী করবেন। ভয় হচ্ছে, কখন মাথার উপর বাজ পড়ে! আগে থেকে বুঝারও তো উপায় নেই। জানা থাকলে না হয় একটা ব্যবস্থা নেয়া যেত। কাছাকাছি কোথাও গিয়ে আশ্রয় নেয়ারও সুযোগ থাকতো।

এটা কিন্তু ভুল ধারণা, কপাল খারাপ হলেও বজ্রাহত হওয়ার আগে অন্তত মিনিটখানেক সময় আপনি পেতে পারেন। অর্থাৎ প্রকৃতির ‘রোষ’ আপনার মাথায় পড়ার আগে একটা শেষ সতর্কবার্তা পাওয়ার সুযোগ আছে।

তাহলে কীভাবে বুঝবেন এখনই আপনার আশেপাশে বজ্রপাত হতে যাচ্ছে?

বজ্রপাত যেহেতু একটি বৈদ্যুতিক ঘটনা, সেহেতু সতর্কবার্তাটাও সেরকম হবে। বজ্রপাতে কয়েকমুহূর্ত আগমুহূর্তে ওই এলাকার বাতাস বিদ্যুতায়িত হয়ে যায়। এ কারণে খেয়াল করবেন আপনার মাথার চুল শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। শরীর একদম সোজা হয়ে স্থির হয়ে যেতে চাচ্ছে। তখনই বুঝবেন ভয়াবহ বিপর্যয় আসছে। যেমনটি চুল আচড়ানোর পর চিরুনি মাথার কাছাকাছি নিলে চুল খাড়া হয়ে যায়।

সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা নিন। কাছকাছি বাড়িঘর বা কোনো ভবন থাকলে ঢুকে পড়ুন। একেবারে ফাঁকা মাঠে থাকলে তাৎক্ষণিকভাবে বসে মাটি স্পর্শ না করে যতোটা সম্ভব মাটির কাছাকাছি থাকুন। খেয়াল করবেন আপনার ভেজা কাপড় বা শরীরের কোনো অংশ যেন মাটি স্পর্শ না করে। খালি পা থাকলে জুতা পরে নিন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত