,

স্বাস্থ্য ভাল রাখতে আঁশযুক্ত খাবার

19709-jecmenঅনলাইন ডেস্ক : বাড়তি মেদ থেকে মুক্তি পেতে আঁশযুক্ত খাবার দরকার। তথ্যটা সকলের জানা থাকলেও চাহিদা অনুযায়ী কি আঁশযুক্ত খাবার খাওয়া হচ্ছে?

প্রতিটি খাবারের উপাদানেরই জন্যই শারীরিক চাহিদার মাত্রা রয়েছে, যা পূরণ হওয়া জরুরি। তবে সেই চাহিদানুসারে খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয় না।

স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আঁশজাতীয় খাবার গ্রহণের গুরুত্ব উল্লেখ করা হয়।

কোলেস্টেরল কমাতে: আঁশযুক্ত খাবার গ্রহণের পর শরীরের কোলেস্টরেল আঁশের সঙ্গে মিশে যায়। ফলে আঁশের সঙ্গেই কোলেস্টেরল শরীর থেকে বেরিয়ে আসে। তাই আঁশযুক্ত খাবার কম খাওয়া হলে শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে।

পেটের সমস্যা সমাধানে: শরীরে আঁশের অভাবের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাছাড়া আঁশের অভাবে নানা ধরনের পেটের সমস্যাও হয়। তাই খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবার রাখা জরুরি।

ক্ষুদা কমাতে: আঁশযুক্ত খাবার হজম হতে সময় নেয়। তাই পেট ভরা থাকে অনেকক্ষণ। যদি খাবার শেষ করার কিছুক্ষণ পরই ক্ষুধা লাগে তবে বুঝতে হবে খাবারের তালিকায় আঁশের পরিমাণ কম ছিল। খাবারের প্লেটে পর্যাপ্ত আঁশ ও পুষ্টিকর প্রোটিনজাতীয় খাবার রাখতে হবে। এতে ক্ষুধা কম পাবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে