বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউটিউবের বিদায়ঘণ্টা বাজাবে অ্যামাজন!

 
প্রযুক্তি ডেস্ক :ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইট ইউটিউব। এটি এখন ‍গুগলের মালিকানাধীন। এখানে ভিডিও পোস্ট করে অর্থ উপার্জন করাও সম্ভব। যেখানে বিনামূল্যে ভিডিও আপলোড করা ও দেখা যায়। এ কারণেই জনপ্রিয়তার শীর্ষে এ সাইট।এবার একই ধরনের পরিকল্পনা নিয়ে এসেছে অনলাইনে বেচাকেনার বৃহত্তম কোম্পানি অ্যামাজন। অ্যামাজন ডিরেক্ট নামে তাদের ভিডিও শেয়ারিংয়ের ওয়েবসাইটে ইউটিউবের মতো অর্থ উপার্জন করাও সম্ভব হবে।

amazon

 

এই সাইটে ফ্রিতে ভিডিও দেখা যাবে। তবে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখতে চাইলে অ্যামাজনের প্রাইম মেম্বার হতে হবে। টাকা দিয়ে মেম্বার হলে অবশ্য আরো কিছু সুবিধাও দেয়া হবে।প্রাথমিকভাবে এই সাইটের ভিডিও যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রিয়া, জাপান এবং যুক্তরাজ্য থেকে দেখা যাবে।আপাতত প্রাইম ভিডিও’র অফারে প্রফেশনাল টিভি শো এবং সিনেমা আপলোড ও ভিজিট করার সুবিধা দিচ্ছে অ্যামাজন। এই সুবিধা বর্তমানে দিচ্ছে নেটফ্লিক্স নামে একটি কোম্পানি।