,

গরমে ঠান্ডা থাকার ১০ উপায়!

photo-1462770858নিউজ ডেস্ক : গ্রীষ্মকাল চলছে। গরমে একটু অসচেতন হলেই হতে পারে নানা অসুখ-বিসুখ। পানিশূন্যতা, হিট স্ট্রোক—এগুলো গরমের খুব প্রচলিত সমস্যা। গরমে বিভিন্ন রোগ থেকে রেহাই পেতে এবং স্বাস্থ্য ভালো রাখতে মেনে চলুন কিছু নিয়ম।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে গরমে সুস্থ থাকার সেরা ১০ উপায়ের কথা।

• ভারী খাবার এড়িয়ে চলুন। ঠান্ডা খাবার খান, যেমন—সালাদ, ফল ইত্যাদি।

• শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণ পানি পান করুন।

• বিশ্রাম নিন। নিশ্চিত হোন পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছেন। আর ক্লান্ত লাগলেই বিশ্রাম নিন।

• খুব গরমের সময় বেশি কায়িক পরিশ্রম করবেন না।

• ক্যাফেইন-জাতীয় খাবার এড়িয়ে চলুন, যেমন—চা, কফি। এ ছাড়া মদ্যপান পরিহার করুন।

• নিজের স্বাস্থ্যের পাশাপাশি পরিবারের শিশু, প্রবীণ লোকদেরও শরীরের দিকে নজর দিন।

• ঠান্ডা পানি দিয়ে দিনে দুবার গোসল করুন। এটি শরীর শীতল রাখতে সাহায্য করবে। তবে যাঁদের সর্দি-কাশির সমস্যা আছে, তাঁরা এ বিষয়ে সতর্ক হোন।

• হালকা রঙের পোশাক পরুন।

• খুব বেশি কাজ না থাকলে গরমের মধ্যে ঘরের বাইরে বের হবেন না।

• বাইরে বের হলে ছাতা, রোদচশমা, টুপি ব্যবহার করুন। ত্বকে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে