বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কি-বোর্ডের ফাংশন কি-গুলোর ব্যবহার জানেন?

 

প্রযুক্তি ডেস্ক : ফাংশন কি, কম্পিউটার কি-বোর্ডের একেবারে উপরে থাকা এই ১২টি বাটন আমরা খুব বেশি ব্যবহার না করলেও এগুলো কিন্তু একেবারেই অকেজো নয়। সবগুলোরই আছে ভিন্ন ভিন্ন কাজ। উইন্ডোজ থেকে ম্যাক, আলাদা অপারেটিং সিস্টেমের জন্য এদের ব্যবহার বিভিন্ন। বেশির ভাগ ক্ষেত্রে ১২টি ফাংশান কি থাকলেও কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত fn কি থাকে।

sony_vpcx_laptop_keyboard_key

অপারেটিং সিস্টেম উইন্ডোজের ক্ষেত্রে এই কি-গুলির প্রতিটার কাজ দেখে নিন এক নজরে।বেশির ভাগ সফ্টওয়্যারের ক্ষেত্রে F1 কি হেল্প বাটন হিসেবে কাজ করে। উইন্ডোজের নিজস্ব হেল্প কি-ও F1।

কোনও হাইলাইটেড ফাইল বা ফোল্ডার রিনেম করার শর্টকাট হল F2 কি। মাইক্রোসফ্ট ওয়ার্ডের ক্ষেত্রে কোনও ডকুমেন্ট খুলতে alt+ctrl+f2 ব্যবহার করা হয়।

উইন্ডোজ ডেস্কটপের ক্ষেত্রে F3 বাটন সার্চের কাজ করে। ডস মোডে এই বাটন আপনার লেখা শেষ লাইন আবার ফিরিয়ে আনবে।

উইন্ডোজ এক্সপ্লোরার বা ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে F4 বাটন অ্যাড্রেস বার খোলার কাজ করে।
অ্যাক্টিভ উইন্ডো একবারে বন্ধ করতে alt+f4 ব্যবহার করা হয়।

যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে F5 বাটন রিফ্রেশের কাজ করে। মাইক্রোসফ্ট ওয়ার্ডের ক্ষেত্রে এই বাটন দিয়ে একবারে Find, Replace, Go To ডায়লগ উইন্ডো খোলা যায়।

যে কোনও ব্রাউজারের ক্ষেত্রে F6 বাটন অ্যাড্রেস বারে কার্সার নিয়ে যায়। কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ভলিউম কমানো যায়।

মাইক্রোসফ্ট ওয়ার্ড এবং আউটলুকের ক্ষেত্রে বানান এবং ব্যাকরণ চেক করার জন্য F7 বাটন ব্যবহৃত হয়।
কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ভলিউম বাড়ানো যায়।

উইন্ডোজকে সেফ মোডে খুলতে F8 বাটন ব্যবহার করা হয়। কিছু কম্পিউটারে এই কি দিয়ে উইন্ডোজ রিকভারি সিস্টেম শুরু করা যায়।

মাইক্রোসফ্ট ওয়ার্ডের ক্ষেত্রে F9 বাটন রিফ্রেশের কাজ করে। কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ব্রাইটনেস কমানো যায়।

যে কোনও অ্যাক্টিভ উইন্ডোজের ক্ষেত্রে F10 বাটন দিয়ে মেনু বার খোলা হয়। কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ব্রাইটনেস বাড়ানো যায়।

যে কোনও ব্রাউজারের ক্ষেত্রে F11 বাটন দিয়ে ফুল স্ক্রিন মোড অ্যাক্টিভ করা যায়। কিছু কম্পিউটারে ctrl+F11 দিয়ে লুকনো পার্টিশন অ্যাক্টিভ করা যায়।

মাইক্রোসফ্ট ওয়ার্ডে কোনো ফাইল সেভ করতে এই কি ব্যবহৃত হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত