বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিনারের তালিকায় রাখুন এই ৬টি খাবার

19287-boroঅনলাইন ডেস্ক : প্রচলিত আছে সকালের নাস্তা রাজার মত, দুপুরের খাবার সৈনিকের মত এবং রাতের খাবার ফকিরের মত খাওয়া উচিত। সারাদিনের খাবারের তুলনায় সকালের নাস্তাটা ভারী খাওয়া উচিত। রাতের খাবারের মেন্যুতে এমন কিছু খাবার রাখা উচিত যা সহজে হজমে হয়ে ভাল ঘুম হতে সাহায্য করবে। কিছু খাবার আছে যা সহজ হজম হয়ে থাকে। এমন কিছু খাবার কথা আসুন জেনে নেয়া যাক।

১। টক দইঃ-
টক দইয়ে অ্যাসিডোফিলিউস নামক ভাল ব্যাকটেরিয়া রয়েছে যা খাবার হজমে সাহায্য করে থাকে। রাতের খাবারে টকদই রাখুন। এটি পেট ফাঁপা দূর করে, হজমে সাহায্য করার সাথে সাথে ওজন কমিয়ে দিবে।

২। বিটঃ-
হজমের সমস্যা দূর করতে বিট বেশ কার্যকর। প্রচুর আঁশযুক্ত, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এই খাবারটি হজম শক্তি বৃদ্ধি করে পেট ফাঁপা দূর করে থাকে। রাতের সালাদ, সবজিতে বিট সবজিটি রাখুন।

৩। টমেটোঃ-
সহজলভ্য এই খাবারটি প্রায় সব কিচেনেই থাকে। এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং লিকোফেইন নামক ভাল ব্যাকটেরিয়া রয়েছে যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।

৪। হালকা গরম পানীয় পান করাঃ-
রাতের খাবারের সাথে কুসুম গরম পানি অথবা দুধ পান করুন। এটি হজমের সমস্যা দূর করে। বরফ ঠান্ডা পানি খাবার হজমে বাঁধা সৃষ্টি করে থাকে। এক গ্লাস গরম দুধ রাতে ঘুমাতেও সাহায্য করে থাকে।

৫। শসাঃ-
এরিপেইন নামক প্রোটিন সমৃদ্ধ শসা খাবার হজম করতে সাহায্য করে থাকে। ফাইবার, ভিটামিন সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ শসা রাতের সালাদে অথবা তরকারিতে রাখুন।

৬। গাজরঃ-
ভিটামিন এ সমৃদ্ধ গাজর চোখের জন্য ভাল এটি সবার জানা। এই গাজর হজমের জন্য বেশ উপকারী তা কি আপনি জানেন? ফাইবার এবং অনেকগুলো অ্যান্টি অক্সিডেন্ট খাবার হজম করতে সাহায্য করে থাকে।

এছাড়া স্যামন, আভাকাডো, আদা, ব্রাউন রাইস, ইত্যাদি খাবার রাতের মেন্যুতে রাখুন। খুব বেশি রাত করে না খেয়ে, রাত ৯ টার মধ্যে খাবার খেয়ে নিন।