ফেসবুকে পোস্ট করলেই মিলবে টাকা!

 

 

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে শুধু পোস্ট করেই মিলতে পারে টাকা। আর সামাজিক যোগাযোগের বিশ্বের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মটি তৈরি হবে আয়ের মাধ্যমে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রযুক্তিবিষয়ক খবরের ওয়েবসাইট টেকক্রাঞ্চের বরাতে দ্য গার্ডিয়ান জানাচ্ছে, এটাই আগামী দিনের বাস্তবতা।

facebook-monetization

খবর অনুযায়ী, এই বিষয়ে ফেসবুক এখনো চূড়ান্ত কিছু না জানালেও, এমনটাই যে হতে চলছে তা কার্যত কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ব্যবহারকারী জরিপে ফেসবুক কর্তৃপক্ষ জানতে চেয়েছিল, ফেসবুক কীভাবে আয়ের একটি মাধ্যম হতে পারে? প্রশ্নটির জবাবে ব্যবহারকারীরা বিভিন্ন পরামর্শ-উপদেশ দিয়েছেন।

ওই সব পদ্ধতির মধ্যে ‘টিপ জার’ পদ্ধতি ফেসবুক কর্তৃপক্ষের মনে ধরেছে বলে সূত্রের বরাতে জানিয়েছে গার্ডিয়ান। টিপ জার হলো বিভিন্ন হোটেল বা প্রেক্ষাগৃহে ক্যাশ কাউন্টারের পাশে রাখা একটি বাক্স। ‌যার ওপর বিভিন্ন কারণে অনুদানের আবেদন জানানো থাকে। ক্যাশ কাউন্টারে দাম চুকানোর পর ফেরত টাকার একাংশ অনেকেই দান করেন সেখানে। বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এভাবে তাদের সেবামূলক কাজের জন্য অর্থ সংগ্রহ করে থাকে।

এ ছাড়া গার্ডিয়ানের মতে, লাভজনক হলে বিজ্ঞাপন দেখিয়ে লভ্যাংশের একাংশও ফেসবুক দিতে পারে ‘টিপ জার’-এ। এরই মধ্যে এই পদ্ধতি অনুসরণ করছে ‘ইউটিউব’সহ আরো বেশ কয়েকটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। তবে এই ফিচার ফেসবুক সবার জন্য আনবে না কি শুধুমাত্র ভেরিফায়েড ইউজাররাই এই সু‌যোগ পাবেন তা অবশ্য জানায়নি ফেসবুক। এরই মধ্যে কিছুটা একই রকম নীতি চালু রয়েছে ইউটিউবে। ইউটিউবে ভিডিও আপলোড করে মোটা টাকা আয় করেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার