,

সিম নিবন্ধনের সময় বাড়ছে না: তারানা হালিম

Tarana-halem.2বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।তিনি বলেন, ৩০ এপ্রিল পর্যন্তই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। তবে ওই দিন রাত ১২টা পর্যন্ত সকল কাস্টমার কেয়ার সিম নিবন্ধনের জন্য খোলা থাকবে।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তারানা হালিম এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, তবে ১ মে থেকে অনিবন্ধিত সিম তিন ঘণ্টা করে বন্ধ রাখা হবে। এর মধ্যে তাদেরকে সতর্ক বার্তা দেয়া হবে জরুরিভিত্তিতে সিম নিবন্ধনের জন্য।তিনি বলেন, আজ বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ৭কোটি ৮৯ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।
এদিকে সিম নিবন্ধনের কার্যক্রমের সময় বাড়ানোর জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে মুঠোফোন অপারেটররা। এদের মধ্যে সিম নিবন্ধন শেষ করতে ৩০ জুন পর্যন্ত দুই মাস সময় বাড়ানোর আবেদন করেছে গ্রামীণফোন। আর বাংলালিংক ৩১ মে পর্যন্ত এক মাস সময় বাড়ানোর আবেদন করেছে। আজ এ বিষয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন তারানা হালিম। বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
উল্লেখ্য, সব সিমের নিবন্ধন ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে অপারেটরদের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। সে হিসেবে সিম নিবন্ধনের সময় রয়েছে আর মাত্র তিন দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে