,

যে আট কারণে বন্ধ হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট!

94946প্রযুক্তি ডেস্ক : রীতিমতো নেট কাঁপানো সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। যদি সবার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক হয়ে থাকে তাহলে সাবধান। ফেসবুক অ্যাকাউন্টের ওপর অনেক বিধি-নিষেধও আছে, যা না মানলেই বন্ধ হয়ে যেতে পারে ইউজারের অ্যাকাউন্ট। এক ঝলকে জেনে নিন কোন আট কারণে বন্ধ হতে পারে ফেসবুকের অ্যাকাউন্ট৷

১। স্টেটাস কিংবা মেসেজে কোনও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে এবং কেউ রিপোর্ট করলে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

২। প্রতিদিন একই মেসেজ বন্ধু-বান্ধবদের বার বার পোস্ট করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। একই বার্তা বার বার দিতে চাইলে কনটেন্টে কিছু না কিছু বদল আনা দরকার।

৩। একদিনেই বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক সতর্ক করে। তারপর পাঠাতে থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

৪। আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বাতিল হতে পারে।

৫। প্রোফাইল শুধুই বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হলে বন্ধ হয়ে যেতে পারে সেই অ্যাকাউন্ট।

৬। নিজের নামের পরিবর্তে সেলিব্রেটি বা অন্য কারও নাম ব্যবহারের অভিযোগ পাওয়ার ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। তাই, প্রোফাইল নিজের নামেই করা উচিত৷

৭। ‘ফেক অ্যাকাউন্ট’ বা মিথ্যা তথ্য দিয়ে খোলা আইডি ফেসবুক সমর্থন করে না। শনাক্ত করতে পারলেই তা বন্ধ করে দেওয়া হয়।

৮। ইউজারের ফেসবুক ওয়ালে যদি একই পোস্ট বার হলে, সেটিকে স্প্যাম হিসেবে বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে