,

তিন দিন আগেই জানা যাবে ভূমিকম্পের পূর্বাভাস ! (ভিডিও)

earthquake1-400x261এক-দুই ঘন্টা নয়, রীতিমতো তিন দিন আগে জানা যাবে কোথায়, কখন আঘাত হানবে ভূমিকম্প। সম্প্রতি বিজ্ঞারীরা এমনই এক চমকপ্রদ তথ্য দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, বায়ুম-লের আয়নোস্ফিয়ারে এক ধরনের বিশেষ অস্বাভাবিকতা থেকে নির্ভূলভাবে পূর্বাভাস দেয়া সম্ভব। এনিয়ে আরও গবেষণা চলছে ।
পৃথিবীতে বছরে গড়ে ৬ হাজার ভূকম্পন হয়। কেবল শ’খানিকের মতো কম্পন টের পাওয়া যায়। তথ্য প্রযুক্তির এই সময়ে এসেও নৃবিজ্ঞানীরা এই ধ্বংসাত্মক যজ্ঞের কোনোরকম পূর্বাভাস দিতে পারেন না। কেননা যে সিসমোমিটার দিয়ে ভূমিকম্পের মাত্রা মাপা হয়, তা দেড়শ’ বছর আগের আবিষ্কার।
তবে প্রাণীকূল কিভাবে আগেভাগে বুঝতে পারে, তা নিয়ে গবেষণার শেষ নেই। জানা যায়, ৩৭৩ খ্রিস্টপূর্বে গ্রিসে ভয়ানক ভূমিকম্প আঘাত হানার আগেই গর্তের ইঁদুর, সাপ, সমুদ্রের তিমি পর্যন্ত সে অঞ্চল ছেড়ে গিয়েছিলো।
পৃথিবীর যে অংশে যখন দিন, সেই অংশের উপরের আয়নোস্ফিয়ারে তখন মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি হয়। যে অংশে রাত, সেখানে কম হয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি দেখা যায় রাতেও আয়নোস্ফিয়ারের ডি রিজিয়নে মুক্ত ইলেকট্রন অস্বাভাবিক বেশি, তা হলে বুঝতে হবে সূর্য রশ্মির কারণে নয়, ভূ-অভ্যন্তর থেকে নির্গত র‌্যাডন গ্যাসের কারণে সেটা হয়েছে। এই র‌্যাডন গ্যাস ভূ-অভ্যন্তরের বিভিন্ন খাঁজে জমে থাকে। টেকটনিক প্লেট নড়াচড়া করলে তা বাইরে বেরিয়ে এসে সোজা আয়নোস্ফিয়ারে ডি রিজিয়নে আটকায়। এই গ্যাসের অণু থেকেও ইলেকট্রন মুক্ত হতে থাকে এবং সেখানে মুক্ত ইলেকট্রন অনেক বেড়ে যায়।
আয়নোস্ফিয়ারের যে অংশে এই অস্বাভাবিকতা দেখা যায়, সেই অংশের নিচে পৃথিবীর কোন দেশ রয়েছে, তা অনুসন্ধান করেন বিজ্ঞানীরা। সেই দেশে বা তার আশপাশে অবস্থিত টেকটনিক প্লেটেই যে নড়াচড়া হচ্ছে, তা পরিস্কার বোঝা যায় এবং বিজ্ঞানীরা বলে দিতে পারেন, কোথায় কম্পন হবে।
আশার কথা হলো, কম্পনের ৭২ ঘণ্টা আগেই এই আভাস দেয়া সম্ভব। এখন কবে নাগাদ এই আভাস পাওয়ার প্রযুক্তি মানুষের হাতে পৌঁছুবে, তা-ই দেখার প্রতীক্ষা।
সূত্র : একুশে টিভি থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে