,

ভিআর হেডসেট আনছে হুয়াওয়ে

2016_04_18_14_53_33_pR4h1EZ3iceyM3k3gSdulbX4u1iIH3_originalপ্রযুক্তি ডেস্ক : ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির জগতে প্রবেশ করলো হুয়াওয়ে। হুয়াওয়ের এই হেডসেটের নাম হুয়েওয়ে ভিআর।

এনগ্যাজেট জানিয়েছে, হুয়াওয়ের ভিআর হেডসেট স্যামসাং ভিআর হেডসেটের মতই কাজ করবে। এই হেডসেটে স্মার্টফোন সংযুক্ত করে ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও, গেমস, ৩৬০ ডিগ্রি ভিডিও উপভোগ করা যাবে।

হুয়াওয়ের নতুন এই হেডসেটে হুয়াওয়ের বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন সংযুক্ত করা যাবে। এসব মডেলগুলো হলো, সম্প্রতি অবমুক্ত হওয়া হুয়াওয়ের ফ্লাগশিপ ডিভাইস পি৯, পি৯ প্লাস এবং মেট৮।

হুয়াওয়ে দাবি করছে তাদের এই ভিআর হেডসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ৩৬০ সাউন্ড ফিল্ড উপভোগ করতে পারবেন। এজন্য হুয়াওয়ের বিশেষ হেডফোন আছে।

স্মার্টফোন কম্পিটেবল এই হেডসেটটিতে ১০৮০ পিক্সেল স্ক্রিন রেজুলেশন পাওয়া যাবে।

হুয়াওয়ে তাদের ভিআর হেডসেটটির সঙ্গে ৪ হাজারের বেশি ভার্চুয়াল রিয়েলিটি মুভি এবং ৪০ টিরও বেশি গেমস উন্মুক্ত করেছে।

ডিভাইসটি দিয়ে ৩৫০ প্যানারমিক ইমেজ এবং ১৫০টির মত প্যানারমিক ট্যুর উপভোগ করা যাবে।

হুয়াওয়ে এখন পর্যন্ত এই ডিভাইসটির দাম প্রকাশ করেনি। এটি কবে নাগাদ বাজারে উন্মুক্ত হবে সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ