,

দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৬ কোটির বেশী

bdp_02566প্রযুক্তি ডেস্ক : দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত বিটিআরসির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮৩ লাখ, আর জানুয়ারিতে ৫ কোটি ৬১ লাখ।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই এ সেবা নিচ্ছেন মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক বাড়লেও ওয়াইম্যাক্স ইন্টারনেটে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা।

এদিকে মোবাইলে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়লেও মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে। বিটিআরসির প্রতিবেদনেই এ তথ্য পাওয়া গেছে। তথ্য মতে, মার্চে দেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের হাতে মোট ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার গ্রাহক ছিল। অথচ গত ডিসেম্বরেও এই সংখ্যা ছিল ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ