,

গর্ভাবস্থায় বমি কীভাবে কমাবেন

photo-1460893480নিউজ ডেস্ক : গর্ভাবস্থায় বমি খুব সাধারণ সমস্যা। গর্ভকালীন প্রথম তিন মাস সাধারণত এ সমস্যায় নারীদের বেশি ভুগতে দেখা যায়। অনেকের আবার অতিরিক্ত বমি হয় এ সময়। খুব সমস্যা হলে ওষুধ তো খেতে হবে। তবে তার আগে কিছু ঘরোয়া পদ্ধতি পালন করতে পারেন।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি জানিয়েছে গর্ভাবস্থায় বমি ভাব দূর করার কিছু ঘরোয়া উপায়ের কথা।

পানি পান করুন

পানি পান বমির সমস্যার ভালো সমাধান। বিশেষত গর্ভাবস্থায়। গর্ভাবস্থায় যদি বমির সমস্যা বেশি হয়, তাহলে প্রতি এক ঘণ্টা পরপর পানি পান করুন। এটি বমির সমস্যা কিছুটা কমাতে সাহায্য করবে। এটি শরীরকে আর্দ্র রাখতেও কাজ করবে। এটি সন্তানসম্ভবা নারী এবং গর্ভস্থ শিশুর জন্য ভালো।

বিছানার পাশে এক গ্লাস পানি রাখুন। ঘুম থেকে ওঠার পর ছোট ছোট চুমুকে পানি পান করুন।
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। এটি মেজাজ ভালো রাখবে, হজম ভালো করবে।
আদা

বমি দূর করার জন্য আদা একটি চমৎকার সমাধান। এটি হজমের জন্যও ভালো।

বমি দূর করতে বমির সময় দ্রুত আদা চিবান।
এক চা চামচ মধুর মধ্যে পাঁচ ফোঁটা আদার রস দিন। সকালে ঘুম থেকে ওঠার পর ধীরে ধীরে এটি পান করুন।
এ ছাড়া আদার চাও খেতে পারেন।

লেবু

গর্ভাবস্থায় বমির সমস্যা কমাতে লেবুও বেশ কার্যকর। এর মধ্যে থাকা ভিটামিন-সি সন্তানসম্ভবা নারীর জন্য ভালো।

এক গ্লাস পানির মধ্যে লেবুর রস নিন। এতে মধু যোগ করুন। সকালবেলার দুর্বলতা কাটাতে এটি খেতে পারেন।
লেবুর খোসার গন্ধ শুঁকতে পারেন। এতে বমি বমি ভাব এবং খারাপ লাগা কমবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ