,

হাই হিল কেন পরা উচিত নয়, জানুন

High-Heelsনিউজ ডেস্ক : মডেল থেকে শুরু করে সাধারণ মেয়েদের মধ্যে হাই হিল পরাটা এখন ফ্যাশান হয়ে দাড়িয়েছে। সৌন্দর্যের অন্যতম মাপকাঠি হিসেবে উচ্চতাকে ধরা হয়। তাই জুতার হিলের চাহিদাও বেড়ে গিয়েছে।

কিন্তু ‘সৌন্দর্যবর্ধক’ এই নিরীহ বস্তুটি সম্পর্কে সাবধান থাকতে হবে। এর থেকে একাধিক রোগ হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। তাঁদের দাবি, বেশি উঁচু হিল পরলে হাঁটুর এবং পায়ের মারাত্মক ক্ষতি হতে পারে।

চিরকালের জন্য খুঁড়িয়ে হাঁটতে হতে পারে। অস্থি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় অল্পবয়সী রোগী আসছেন। তাদের অনেকেই আসছেন গোড়ালি বা হাঁটুর ব্যথা নিয়ে। দেখা যাচ্ছে, সব অসুবিধার মূলে সেই জুতার হিল।

বেশি উঁচু হিল পরলে গোড়ালি উঁচু হয়ে থাকে। একটু অসাবধান হলেই পা মচকে যাওয়ার সম্ভাবনা। পায়ের সামনের দিকে চাপ দিয়ে হাঁটার ফলে হাঁটুতে অস্বাভাবিক চাপ পড়ে। ক্রমে ক্ষয়ে যায় মালাইচাকির পেছনের কার্টিলেজ। এর ফলে হতে পারে অস্টিও-আর্থ্রাইটিসের মতো রোগ।

‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’র অস্থিরোগ বিশেষজ্ঞদের কথায়, গোড়ালি, হাঁটু ও কোমর ঠিক রাখতে কম হিলের জুতা সব থেকে ভাল। হিল পরার ইচ্ছা হতেই পারে, তবে তার জন্য একটু সতর্ক থাকা প্রয়োজন। যেখানে অল্প হাঁটতে হবে, সেখানে উঁচু হিল পরা যেতে পারে। তবে তা একেবারেই মাঝে মধ্যে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ