বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ২৪ ঘণ্টায় সর্বাধিক দেখা হয়েছে যে ভিডিও


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১৫ এপ্রিল শুক্রবার, তার ফেসবুক পেজে ‘গেম অব থ্রোন’ এর ৩৬০ অ্যাঙ্গেলের একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ভিডিওটি ফেসবুকে রেকর্ড গড়েছে।

ভিডিওটি তৈরি করেছে এইচবিও। এইচবিও তাদের জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোন’ এর ৩৬০ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেলের  ভার্চুয়াল রিয়েলিটির আড়াই মিনিটের একটি প্রমো তৈরি করে পোস্ট করেছে ফেসবুকে। যা ২৪ ঘণ্টায় ফেসবুকে সবচেয়ে বেশি বার দেখার রেকর্ড গড়েছে।

মার্ক জাকারবার্গ তার স্ট্যাটাসে বলেন, ‘আমি গেম অব থ্রোনের একজন বড় ভক্ত। গেম অব থ্রোনের ফেসবুক পেজে একটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও আপলোড করা হয়েছে। এটি ফেসবুকে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা হয়েছে।’

গেম অব থ্রোন’র অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ভিডিওটি ২৪ ঘণ্টায় ৫৩ লাখ বার দেখা হয়েছে। যা ২৪ ঘণ্টার মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিওর তালিকায় স্থান করে নিয়েছে। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে এই ভিডিওটি ব্যবহারকারীরা মাউসের কার্সর দিয়ে যেকোনো অ্যাঙ্গেলে দেখতে পারবেন। গেম অব থ্রোনের অফিসিয়াল ফেসবুক পেজে ১৩ এপ্রিল আপলোড করা ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে ৬৫ লাখের বেশিবার। শেয়ার হয়েছে ১ লাখ ২৩ হাজারের বেশি।অন্যদিকে মার্ক জাকারবার্গ গেম অব থ্রোনের এই ভিডিওটি ২৪ ঘণ্টায় ফেসবুকে সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিও উল্লেখ করা পর, জাকারবার্গের পেজে ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে ২২ লাখের বেশিবার। শেয়ার হয়েছে ৩৪ হাজারের বেশি।

দেখুন: রেকর্ড সৃষ্টিকারী ভিডিওটি

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা