,

ধ্বংসের মুখে ১১৮ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট

heritage sitepicপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের সেরা সব প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যসম্পন্ন জায়গাকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বর্তমানে বিশ্বে ২২৯টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। যার মধ্যে ১১৪টি হেরিটেজ সাইট বর্তমানে হুমকির মুখে। খনি খনন, গ্যাস বা তেল উত্তোলনের মতো শিল্পায়ন কার্যক্রম পরিচালনার কারণে পৃথিবীর প্রায় অর্ধেক প্রাকৃতিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হুমকির মুখে পড়েছে।

বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ থেকে শুরু করে পেরুর মাচু-পিচুর ইনকা দুর্গ পর্যন্ত বিপর্যয়ের মুখে রয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড(ডব্লিউডব্লিউএফ) এর পর্যবেক্ষক দল বুধবার এসব কথা বলেন।

পর্যবেক্ষক দলের দাবি, জাতিসংঘ বিশ্বের সব হেরিটেজ সাইটগুলোতে তেল, গ্যাস, খনি, কাঠ উৎপাদন, মাছ ধরা ইত্যাদি কাজের জন্য ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করা হোক।

ডব্লিউ ডব্লিউ এফের ডিরেক্টর জেনারেল মারকো ল্যাম্বারটিনি বলেন, এটা খুবই আশর্শ্চজনক ব্যাপার। আমরা এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা উন্নয়নবিরোধী নই। তবে প্রকৃতির ক্ষতি করে এমন পরিকল্পিত উন্নয়নবিরোধী।

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি তরফ থেকে বলা হয়, ডব্লিউ ডব্লিউ এফ ১৮টি প্রাকৃতিক জায়গা চিহ্নিত করেছে। যেগুলো ‘বিপন্ন’ বা গুরুতর পর্যায়ে আছে। যদিও এই সংখ্যাটা আরও বেশি।

যুক্তরাষ্ট্রের এভারগ্লেডস, ইকুয়েডরের গালাপাগোস আইসল্যান্ড, রাশিয়ার কামচাটকা আগ্নেয়গিরি ইত্যাদি জায়গাও মারাত্মক হুমকির মুখে রয়েছে। এরমধ্যে শুধু এভারগ্লেডস হেরিটেজ কমিটির ‘বিপন্ন’ তালিকায় রয়েছে। সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে