,

নরক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা!

photo-1459612141প্রযুক্তি ডেস্ক : নরকের ঠিকানা হলো ৫৫ ক্যানসেরি-ই। দূর মহাকাশে অবস্থিত গ্রহটির গঠন নরকের বর্ণনাকেও হার মানাবে। কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত এই গ্রহের একটি পাশে বিস্তৃত লাভার সাগর। লাল টকটকে এই গ্রহকে প্রথম দেখাতেই কারো নরকের কথা মনে পড়তে বাধ্য।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৪০ আলোকবর্ষ দূরে ক্যানসার নক্ষত্রপুঞ্জে অবস্থিত ৫৫ ক্যানসেরি-ই গ্রহকে অনেকেই হীরার তৈরি বলে মনে করতেন। অনেকে আবার বলতেন এখানে মূল্যবান তরল পদার্থ থাকতে পারে। অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে ৫৫ ক্যানসেরি-ই নিয়ে গবেষণায় বসেন জ্যোতির্বিদরা।

বিশ্বের বিভিন্ন স্থান থেকে যাওয়া জ্যোতির্বিদের একটি দল যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে জড়ো হন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা নাসার স্পিটজার মহাকাশ টেলিস্কোপে তোলা ৫৫ ক্যানসেরি-ই এর তথ্য নিয়ে গবেষণা চলে।

সম্প্রতিক গবেষণায় পূর্বের ধারণার সম্পর্কে ভুল ভাঙে বিজ্ঞানীদের। গবেষণায় জানা যায়, গ্রহটি সূর্যের মতো একটি নক্ষত্রের দিকে মুখ করে আছে। আর পুরো গ্রহ ডুবে আছে লাভার সাগরে। এর উপরিতলের তাপমাত্রা দুই হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস। গ্রহের পেছনের দিকের অবস্থাও খারাপ।

জ্যোর্তিবিদরা মনে করেন, পৃথিবীতের যেমন সাগরময় ঢেউ, তেমনটি ৫৫ ক্যানসেরি-ই জুড়ে আছে লাভার ঢেউ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে