,

দক্ষতা উন্নয়নে বাজেটে বরাদ্দ থাকবে : অর্থমন্ত্রী

 

 

muhit_19449

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে দক্ষতার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য বাজেটে আলাদাভাবে বরাদ্দও থাকবে।রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শনিবার ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

 

অর্থমন্ত্রী বলেন, ‘দক্ষতা উন্নয়নের প্রতি সরকার গুরুত্ব দিচ্ছে। আগামী বাজেটে দক্ষতার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য বাজেটে বরাদ্দও থাকবে।’মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে পরিসংখ্যানের দিক থেকে কর্মসংস্থান ভালো দেখাচ্ছে। কিন্তু সত্যিকারভাবে কর্মসংস্থানপ্রাপ্ত মানুষরা সঠিক জীবনমান পায় না। সত্যিকার উন্নয়নের জন্য শিল্পায়ন হতে হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার উন্নয়ন ছাড়া দেশ এগুবে না। আমাদের এখানে পর্যাপ্ত শিক্ষক ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। তবে শিক্ষাখাতে বাজেট বরাদ্দের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।’অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘সরকারের নীতির কারণে শিক্ষাক্ষেত্র এগিয়ে যাচ্ছে। তবে সরকারের একার পক্ষে সম্ভব নয়।’

শিক্ষা ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান তিনি।ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসী তাবরেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাঘামে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে