বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে আপনি কি হত্যা করতে চান?

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম বলেছেন, ‘আপনি (খালেদা জিয়া) বলেছেন, আগামী নির্বাচন হবে শেখ হাসিনাকে ছাড়া। কেন? আপনি কি শেখ হাসিনাকে হত্যা করতে চান? আপনার এ চিন্তা কোনো দিন বাস্তবায়ন হবে না। কারণ, সৃষ্টিকর্তা শেখ হাসিনাকে ১৯ বার নিজ হাতে বাঁচিয়েছেন এদেশের মানুষের ভাগ্য পরির্বতনের জন্য। আপনাদের সব ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

2016_03_31_19_10_51_ARJjSALTMNRe8oDxX6rNfkLxopZw2d_original

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তাজুল ইসলাম বলেন, ‘আমাদের আর কোনো ভয় নেই, নতুন প্রজন্মই শক্ত হাতে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে। তারাই সব ষড়যন্ত্রকে হারিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলবে।’

 

আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘বছরের শুরুতে ৩৩ কোটি নতুন বই পৌঁছে যায় শিক্ষার্থীদের হাতে। আর ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছি।’এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের আশ্বস্থ করে বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে তোলা হবে। কমপ্লেক্সর মাধ্যমেই সব মুক্তিযুদ্ধাদের জন্য আবাসন ব্যবস্থা করা হবে।’

 

আয়োজক সংগঠনের সভাপতি শেখ হারুন আর রশীদের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন- বিটিভির সাবেক মহাপরিচালক ম হামিদ ও ভাষাসৈনিক খাজা মহিদ্দিন প্রমুখ।