,

যে ৭টি খাবার শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করবে

12নিউজ ডেস্ক : একটু লম্বা টাইপের মানুষ কেনা পছন্দ করে, তা সে ছেলে হোক কিংবা মেয়ে। উচ্চতার মাধ্যমে অন্য সবার মধ্য থেকে একজন লম্বা মানুষের ব্যক্তিত্ব আলাদাভাবে ফুটে উঠে। আবার যেকোন পোশাকে মানিয়েও যায় খুব সহজে। উচ্চতা অনেকখানি নির্ভর করে জিনের উপর।
তাই সন্তানের উচ্চতা নিয়ে বাবা মায়ের চিন্তার সীমা থাকে না। বংশগতির পাশাপাশি উচ্চতা ডায়েটের উপরও নির্ভর করে থাকে অনেকখানি। কিছু খাবার আছে যা আপনার সন্তানের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। তাহলে জেনে নিন প্রতিদিনকার খাদ্য তালিকায় আপনার সন্তানের জন্য কি কি খাবার রাখতে পারেন।
১. মুরগির মাংস
মুরগির মাংস প্রায় সব শিশুর অনেক পছন্দ। খাবারের তালিকায় এই খাবারটি রাখুন। প্রোটিন সমৃদ্ধ এই খাবারটি তাদের উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে প্রতিদিন মুরগির মাংস খাওয়ার অভ্যাস তৈরি না করাই ভাল।
২. ডিম
প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার সন্তানকে লম্বা করতে। প্রতিদিন একটি ডিম খাদ্যতালিকায় রাখুন। তা সিদ্ধ হতে পারে আবার ওমলেট করেও খাওয়াতে পারেন।
৩. দুধ
প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলসহ অনেকগুলো ভিটামিন পাওয়া যায় এক গ্লাস দুধে। ভিটামিন ডি, ক্যালসিয়াম হাড় মজবুত করে তোলে। আপনার শিশুটি যদি ২ বছরের নিচে হয় তবে ফুল ক্রিম দুধ খাওয়াবেন। দুধে থাকা ফ্যাট তার শরীর এবং মস্তিষ্কের জন্য বেশ উপকারী। টকদই এবং পনির দুধের পরিবর্তে খাওয়াতে পারেন।
৪. সয়াবিন
সয়াবিন আপনার শিশুর হাড় এবং পেশি মজবুত করে তোলে। এর সাথে এটি উচ্চতা বৃদ্ধি পেতে সাহায্য করে থাকে। সয়াবিন সবজির মত করে রান্না করে আপনার শিশুকে খাওয়াতে পারবেন।
৫. পালং শাক
পালং শাককে সুপার সবজি বলা হয়ে থাকে। এটি আপনার শিশুর হাড় মজবুত করার পাশাপাশি আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে। আয়রন এবং ক্যালসিয়াম শিশুকে লম্বা করতে সাহায্য করে থাকে।
৬. ফল
ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবাই জ্ঞাত। ভিটামিন এ, ভিটামিন ডি সমৃদ্ধ ফল যেমন মিষ্টি আলু, আম, পেঁপে, টমেটো, কলা, পিচ ফল ইত্যাদি উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এই ফলগুলো নিয়মিত আপনার শিশুর খাদ্যতালিকায় রাখুন।
৭. গাজর
ভিটামিন এ সমৃদ্ধ এই সবজিটি প্রোটিন সমন্বয় করতে সাহায্য করে। গাজর রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খাওয়া বেশ উপকারী। কাঁচা গাজর সালাদ অথবা রস করে আপনার শিশুকে খাওয়াতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে