,

স্কটল্যান্ডের সিলদের দেয়া হচ্ছে স্মার্টফোন!

1459394645ডেস্ক রিপোর্ট : স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জের সামুদ্রিক প্রাণী সিলদের কপালেও এবার মোবাইল স্মার্টফোন জুটতে চলেছে। ওই এলাকায় সিলের সংখ্যা কেন কমে যাচ্ছে, সেই গবেষণার অংশ হিসেবেই ওর্কনি সিলদের এই প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে।

ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের ‘সি ম্যামাল রিসার্চ ইউনিট’ (এসএমআরইউ), অর্থাৎ যে বিভাগ সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে গবেষণা করে থাকে, তারাই আগামী তিন বছর ধরে এই সমীক্ষা চালাবে। ওই বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্টিস্টরা বেশ কতগুলো সিলের মাথার পেছনে এই মোবাইল স্মার্টফোন প্রযুক্তি লাগিয়ে দেবেন।

সিলের মাথার পেছনে যে নরম পশম থাকে, সেখানেই তাদের কোনও ক্ষতি না-করে এই ‘টেলিমেট্রি ট্যাগ’গুলো লাগিয়ে দেওয়া হবে। বিজ্ঞানীরা বলছেন যে এই ট্যাগগুলো ওজনে খুব হালকা হবে। আর সিলগুলো যখন তাদের চামড়া খসিয়ে ফেলবে, তখন এই ট্যাগগুলোও তাদের গা থেকে ঝরে পড়বে।

মোবাইল স্মার্টফোন যে পদ্ধতিতে কাজ করে, এই মেরিন টেলিমেট্রি ট্যাগগুলোতেও অবিকল একই প্রযুক্তি কাজে লাগানো হয়। ট্যাগ-লাগানো সিলগুলো যখনই সমুদ্রের ওপর ভেসে উঠবে অথবা সৈকতে বিশ্রাম নিতে আসবে, সেখান থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি পৌঁছে যাবে এসএমআরইউ-এর বিজ্ঞানীদের কাছে। তারা সেগুলো বিশ্লেষণ করবেন।

সিলদের গায়ে লাগানোর জন্য এই মেরিন টেলিমেট্রি ট্যাগগুলো সরবরাহ করছে মোবাইল ফোন সংস্থা ভোডাফোন। তারা বলছে, আজকালকার নতুন সব গাড়ি, হার্ট মনিটর কিংবা স্মার্ট মনিটরে যে প্রযুক্তি ব্যবহার করা হয় – এখানেও ঠিক সেটাই কাজে লাগানো হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে