,

শুধু কমিটি গঠনের জন্য বিএনপির কাউন্সিল  নয়: গয়েশ্বর

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি কাউন্সিল শুধু একটি কমিটি গঠনের জন্য নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর-চন্দ্র-রায়
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি কাউন্সিল শুধু একটি কমিটি গঠনের জন্য নয়, বরং এর মাধ্যমে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, কাউন্সিলে বিএনপি নেত্রীর বক্তব্যের মধ্য দিয়ে পরিকল্পনা উঠে এসেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। বিশ্বায়নের এই যুগে দেশকে সমৃদ্ধ ও উন্নত করতে এই কাউন্সিল বড় ভূমিকা রাখবে।

 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রূপকল্প ২০৩০ ভিশন সফল করতে নেতাকর্মীদেও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি বলেন, যেভাবে দলের নেতাকর্মীরা কাউন্সিল সফল করেছে সেভাবে স্বাধীনতা দিবসের কর্মসূচিও সফল করতে হবে। কারণ বিএনপির আন্দোলন চলমান রয়েছেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়েল ভুঁইয়া, কাজী আবুল বাশার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে