বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিলু পদত্যাগ চাইলেন ৩ মন্ত্রীর 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় নৈতিক ব্যর্থতা ও দায়িত্বহীনতার কারণে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। এছাড়া প্রধান বিচারপতিসহ বিচার বিভাগ সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেয়ায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীরও পদত্যাগ চান তিনি।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এনডিএফ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ পদত্যাগ দাবি করেন নিলু।

 

nilu

অর্থমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে নিলু বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি রাষ্ট্রের হৃৎপিণ্ড। এখানে যদি কোনো ছিদ্র হয়, তাহলে সেই রাষ্ট্র অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়। অর্থ লোপাটের কেলেঙ্কারির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সততা ও দক্ষতার দুর্বলতা প্রকাশ পেয়েছে। অর্থমন্ত্রীর দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না।’

 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘হল মার্ক কেলেঙ্কারির পর ‘৪ হাজার কোটি টাকা লোপাটের ঘটনা কোনো বড় বিষয় নয়’-বলে অর্থমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে সরকারি অর্থ লুণ্ঠনকারীরা উৎসাহিত হয়েছে। তাই নৈতিক ব্যর্থতা ও দায়িত্বহীনতার কারণে কালবিলম্ব না করে অর্থমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

 

নিলু বলেন, ‘প্রধান বিচারপতিসহ বিচারবিভাগ সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাদের শপথ ভঙ্গ করেছেন। কারণ, প্রধান বিচারপতির পদ হলো সাংবিধানিক পদ। কোনো মন্ত্রী সেই সাংবিধানিক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির পদত্যাগ দাবি করতে পারেন না। এর মধ্য দিয়ে তারা সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।’

 

ওই দুই মন্ত্রীকে ‘অনভিজ্ঞ ও অপরিপক্ক’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই অনভিজ্ঞ ও অপরিপক্ক মন্ত্রিরা মন্ত্রিসভাকেও আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কারণ, তারা মন্ত্রিসভার সদস্য। তাই কালবিলম্ব না করে তাদের পদত্যাগ করা উচিত।’

 

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল প্রসঙ্গে এনডিএফ চেয়ারম্যান বলেন, ‘এটি কোনো সম্মেলন নয়, এটি আসলে সমাবেশ। যদি সম্মেলন হতো, তাহলে বেগম খালেদা জিয়া দলের গত ছয় বছরের রাজনৈতিক ও সাংগঠনিক সফলতা ও ব্যর্থতা নিয়ে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করতেন। কিন্তু বিএনপি সভানেত্রী তা করেননি।’

 

এনডিএফভুক্ত জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- এনডিএফর মহাসচিব আলমগীর মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারপারসন জোবায়দা কাদের চৌধুরী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক ও ভাইস চেয়ারম্যান আবদুল হাই সরকার, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, এনপিপির মহাসচিব আবদুল হাই মণ্ডল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে