,

জনগণকে অহেতুক উত্তেজিত করছে খালেদা : নাসিম

 

 

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “বিএনপির কাউন্সিলে বেগম খালেদা জিয়া জনগণকে অহেতুক উত্তেজিত করতে শেখ হাসিনা বিহীন নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমি তাকে বলব, আকাশ কুসুম স্বপ্ন দেখবেন না।”বুধবার জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতার ৪৫ বছর, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

Nasim_md20160323082143

নাসিম বলেন, আমাদের এবং প্রশাসনের সহযোগীতায় বিএনপির কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একবার ব্যর্থ আন্দোলন করে নেতাকর্মীদের স্বপ্ন ভেঙ্গে দিয়েছেন। আবার কোন ষড়যন্ত্র করে হাসিনা বিহীন নির্বাচনের স্বপ্ন দেখছেন?হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশে আগামীতে কোনো নির্বাচনই অনুষ্ঠিত হবে না। ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে।”

 

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যেসব স্থানে সহিংসতা হয়েছে সেখানে শৃঙ্খলা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের শক্তি প্রয়োগ করেছে।বাংলাদেশ সাম্যবাদী দলের আয়োজনে এ আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক দিলিপ বড়ূয়ার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এম. এ করিম, বাংলাদেশ ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুব আন্দোলনের সভাপতি মোজাহিদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে