ইংরেজি কি নিরাপদ?

Englishনিউজ ডেস্ক : ২০১৫ সালে সবচেয়ে বেশি স্প্যাম মেসেজ পাঠানো হয়েছে ইংরেজিতেগুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করছেন? ইংরেজি ভাষায় যোগাযোগের বিষয়টি এখন আর নিরাপদ নয়। গবেষকেরা বলছেন, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। এখন ইংরেজিতে কথাবার্তার বিষয়টি বেশির ভাগ মানুষের মধ্যে নিতান্ত সহজ হয়ে দাঁড়িয়েছে। বড় প্রশ্ন হচ্ছে, সাইবার নিরাপত্তায় ইংরেজি ভাষা কি নিরাপদ?

যদি যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো ইনকরপোরেটেডের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য ঠিক হয়, তবে সাইবার নিরাপত্তায় ইংরেজি ভাষা মোটেও নিরাপদ নয়। ট্রেন্ড মাইক্রোর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে সবচেয়ে বেশি স্প্যাম মেসেজ পাঠানো হয়েছে ইংরেজিতে। ৮৪ দশমিক ১ শতাংশ স্প্যামার সাইবার আক্রমণের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করেছে। এরপর রয়েছে চীনা (২ দশমিক ৬ শতাংশ) ও জার্মান (১ দশমিক ৭ শতাংশ) স্প্যামার। তথ্যসূত্র: আইএএনএস।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার