,

ইউপি নির্বাচনকে প্রজেক্ট হিসেবে নিয়েছে সরকার : ফখরুল

photo-1458631578নিজস্ব প্রতিবেদক : সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রজেক্ট (প্রকল্প) হিসেবে নিয়ে দেশবাসীকে বোকা বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নির্বাচনের নামে প্রহসন করছে।

আজ মঙ্গলবার জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, ‘অত্যন্ত ভালোভাবে জানি, সহিংসতার মধ্য দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এবং অযোগ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাঁরা ত্রাসের রাজত্ব সৃষ্টি করবেন এবং নির্বাচনের ফলাফলকে তাঁদের পক্ষে নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘তারপরও এ নির্বাচনে আমরা অংশ নিচ্ছি মাত্র একটি কারণে, তা হলো- এ নির্বাচনকে আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের একটি অংশ মনে করছি। সেটা নিয়েই এ নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ