,

পুরুষদের শার্টের ডান দিকে আর মহিলাদের বাঁ দিকে বোতাম থাকার রহস্য কী?

imageডেস্ক রিপোর্ট : শার্ট তো পড়ি আমরা, কিন্তু কখনও ভেবেছি ছেলেদের ও মেয়েদের শার্টের বোতাম এক দিকে হয় না কেন? ভাববার বিষয়ও নয়। ব্যস্ত জীবনে আর অত ভাববার সময়ই বা কোথায়! শার্ট পরার সময় এক বার ভাল করে দেখবেন কথাটা ঠিক কিনা।
এখন প্রশ্ন উঠতেই পারে এর পিছনে রহস্যটাই বা কী?
এর অনেকগুলো কারণ সামনে এসেছে। যেমন, প্রাচীন কালে যখন পোশাকের চল শুরু হয় তখন থেকেই পুরুষরা নাকি নিজেরা নিজেদের জামা পড়ত, সেই থেকেই ডান দিকে বোতামের চল শুরু। আবার মহিলাদের নাকি তখন অন্য কেউ পরিয়ে দিত। তাই যাঁরা জামা পরিয়ে দিতেন তাঁদের সুবিধার্থেই বাঁ দিকে বোতাম রাখা চালু হয়।
আবার এই তথ্যও সামনে এসেছে যে, পুরুষরা যেহেতু ডান হাতে তলোয়ার রাখতেন তাই বাঁ হাতে পোশাক খুলতে সুবিধা হতো। অন্য দিকে, মহিলারা বাঁ দিকে সন্তানদের রাখতেন বলেই পোশাক খোলার জন্য ডান হাত ব্যবহার করতে হতো।
আবার কেউ কেউ বলেন, এর পিছনে ইতিহাসেরও যোগ রয়েছে। কী সেই ইতিহাস? ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট নাকি মহিলাদের পোশাকের বাঁ দিকে বোতাম লাগানোর নির্দেশ দিয়েছিলেন। নেপোলিয়নের এ রকম নির্দেশ দেওয়ার কারণ কী? কথিত, নেপোলিয়ন তাঁর একটি হাত সব সময় শার্টের ভিতরে রাখতেন, আর তাঁকে ব্যঙ্গ করে নকল করতেন মহিলারা। যখন নেপোলিয়ন এই খবর জানতে পারেন তা বন্ধ করার জন্য মহিলাদের শার্টের বাঁ দিকে বোতাম লাগানোর নির্দেশ দেন।
উপরের কারণগুলো শুনে বোকা বোকা মনে হতে পারে। কারণ যা-ই থাকুন না কেন এর পিছনে ঘটনাটা তো সত্যি যে মহিলাদের শার্টের বাঁ দিকে আর পুরুষদের ডান দিকে বোতাম থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে