আকর্ষণীয় ফিচারে মে’তে আসছে অ্যান্ড্রয়েড এন

1456731818প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। অ্যান্ড্রয়েড এন নামের এই সংস্করণ চলতি বছরের মে মাসে আসবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যান্ড্রয়েডের একটি অপারেটিং সিস্টেমের স্ক্রিনশট ইন্টারনেটে প্রকাশ পেয়েছে। একেই মার্শম্যালোর উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে।

গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, আগামী ১৮ মে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে আই/ও সম্মেলন শুরু হবে। ২০ মে পর্যন্ত চলবে এই সম্মেলন। গুঞ্জনকারীদের দাবী, ওই সময়ই অ্যান্ড্রয়েড এন এর ঘোষণা দেয়া হতে পারে।

বেশ কিছু দিন ধরেই অ্যান্ড্রয়েড এন নিয়ে প্রযুক্তিবিশ্বে মাতামাতি চলছে। ফাঁস হয়েছে এই অপারেটিং সিস্টেমের বেশ কিছু তথ্য।

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর মতে, মার্শম্যালোর মতো অ্যান্ড্রয়েড ৬.১ অপারেটিং সিস্টেমেও একাধিক নতুন ফিচার যোগ করবে গুগল। এতে স্প্লিট-স্ক্রিন মাল্টি টাস্কিং ও উন্নত অ্যাপ পারমিশন সেবা থাকবে। নতুন সংস্করণে একই পর্দায় চলমান বিভিন্ন প্রোগ্রাম দেখার সুবিধাও থাকবে।

এর আগে মার্শম্যালোতে উন্নত অ্যাপ পারমিশন ব্যবস্থা, অ্যান্ড্রয়েড পে, ফিঙ্গারপ্রিন্টের উন্নত ফিচার, ডিভাইসের সব ধরনের শব্দ বন্ধ করতে সাইলেন্ট ফিচার, ব্যাটারি লাইফের উন্নয়নে ডোজ ফিচার ইত্যাদি যোগ করে গুগল।

অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্শম্যালো উন্মোচনের খুব বেশি দিন হয়নি। এই অবস্থায় অপারেটিং সিস্টেমটির পরবর্তী সংস্করণ আনা হলে মার্শম্যালোর ব্যবহার কমে যাবে। সেজন্য অ্যান্ড্রয়েড এন পেতে আর অন্তত দেড় মাসের অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার