শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

Akaura portসোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা উভয় দেশে যাতায়াত করতে পারবে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।


ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের প্রথম দফায় সোমবার ত্রিপুরা রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।


আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, আগামীকাল ত্রিপুরায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ত্রিপুরার ব্যবসায়িরা আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।


এদিকে, ত্রিপুরায় নির্বাচন সুষ্ঠু নির্বিঘ্ন অনুষ্ঠানের স্বার্থে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।


উল্লেখ্য, ৭ এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে ৯টি ধাপে ১২ মে ভোটগ্রহণ শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা