,

ঘাস থেকে তৈরি হবে স্বচ্ছ কনডম!

condom-grass-jugantor_5003নিউজ ডেস্ক : ঘাস থেকে স্বচ্ছ কনডম তৈরির ঘোষণা দিয়েছেন ইউনিভার্সিটি অব কুইনসল্যান্ডের একদল গবেষক। অস্ট্রেলিয়ার ওই বিজ্ঞানীরা যদি সাফল্য পান, তবে এটাই হবে বিশ্বের অন্যতম স্বচ্ছ কনডম।
সম্প্রতি বিজ্ঞানীরা এ ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, অস্ট্রেলিয়ার মাটিতে জন্ম নেয়া ওই ঘাস নিয়ে বেশ কিছুদিন হলো গবেষণা করছেন বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, ‘স্পিনিফেক্স’ নামের ওই বিশেষ প্রজাতির ঘাস থেকে যে ফাইবার উৎপন্ন হয়, তা দিয়ে কনডম তৈরির প্রধান উপাদান ল্যাটেক্সের গুণগতমান আরও উন্নত হবে। এই ঘাস দিয়ে তৈরি কনডম পাতলা হলেও তার কার্যকারিতা কোনও অংশে কম হবে না।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর-পশ্চিমে ক্যামোউয়েল অঞ্চলেই এই জাতীয় ঘাসের জন্ম। সেখানকার আদি জনগোষ্ঠী ‘ইন্দজালান্দজি-ধিধানু’-র সঙ্গে যৌথ উদ্যোগে ওই ঘাস থেকে ন্যানো সেলুলোস বের করছেন গবেষকরা। সেই উপাদান কনডমের ল্যাটেক্সে মিশিয়ে নতুন ধরনের এই কনডম তৈরি করা হবে। সূত্র : যুগান্তর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে