,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

images (1) ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় গত ১২ জানুয়ারি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে নিন্দা জানিয়ে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শুক্রবার সকালে শহরের পুরাতন কাঁচারির সামনের সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন সংগঠনের কর্মীরা কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করেন। এছাড়াও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক রাকিবুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়ার বিবর্তন সংগঠনের আহ্বায়ক হৃদয় কামাল প্রতিবাদী গান পরিবেশন করেন।
এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর ও পরিচালনা করেন তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক বাছির দুলাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের সভাপতি মিজানুর রহমান শিশির, উদীচীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, আবরণী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজসহ আরো অনেকে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে