ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

imagesব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদের মধ্যেসভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেন। দুটি সদস্য পদে জয়লাভ করেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে সভাপতি পদে ২০৮ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সারোয়ার-ই-আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিতপ্রার্থী ও সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান পেয়েছেন ২০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দআবদুল কবির তপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মালেক পেয়েছেন ১৪২ ভোট। সম্পাদক (প্রশাসন) পদে ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামীআইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ ভূইয়া বাদল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপিসমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম নিজাম উদ্দিন পেয়েছেন ১৪৫ ভোট। ৪টি সদস্য পদের মধ্যে ২৪৭ ভোট পেয়ে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আক্কাস আলী,২৪৩ ভোট পেয়ে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম ভূইয়া, ২৪৩ ভোট পেয়ে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জাকির হোসেনএবং ২২৯ ভোট পেয়ে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নিজাম উদ্দিন খান রানা বিজয়ী হন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার