মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা ও শিক্ষক আবদুল আউয়াল আর নেই

Pic Abdul Awalব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়র আল মামুনের পিতা মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক মো. আবদুল আউয়াল আর নেই। গত শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চরশোলাকিয়া এলাকার নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে শাহরিয়ার আল মামুন জানান, দীর্ঘদিন ধরে তার বাবা আবদুল আউয়াল বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে নিজ বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার বাদ জোহর জানাযার নামাজ শেষে শোলাকিয়া নূরানী মাদ্রসার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, আবদুল আউয়াল ১৯৪৫ সালে ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার লামকাইন গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্থায়ীভাবে কিশোরগঞ্জ চলে আসেন। আবদুল আউয়াল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া গত ৪২ বছর ধরে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী