,

অল্পের জন্য দুর্বৃত্তরার থেকে প্রাণে রক্ষা পেলেন সাবেক ছাত্রলীগ নেতা খোকা

5231_10205636113401637_1509959710101363311_nব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল হোসেন ভূঁইয়া খোকাকে লক্ষ্য করে ফের গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এক আইনজীবীর বাসায় ঢুকে পড়ায় প্রাণে রক্ষা পান তিনি।বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের দাতিয়ারায় এ ঘটনা ঘটে।
এর আগে গত ২০১৪ সালের ১৯ মে দাতিয়ারার পার্শ্ববর্তী পুনিয়াউট এলাকায় দুই যুবক মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। গুলিটি খোকার গলার ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়। এতে তার শ্বাসনালী ছিদ্র হয়ে যায়। পরে তার গলায় কৃত্রিম শ্বাসনালী স্থাপন করা হয়। সংকটাপন্ন অবস্থায় মাস তিনেক ঢাকার হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন তিনি।
শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা খোকা জানান, ঠিকাদারি ব্যবসার কাজে তিনি দাতিয়ারা মহল্লার অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর বাসার কাছে যান। সেখানে নাসিরনগরের চৈয়ারকুড়ি থেকে আসা এক ট্রাক ইট আনলোডের কাজ দেখাশোনা শেষে কলেজ পাড়ার বাসার উদ্দেশে রওনা হন তিনি। পথে মোটরসাইকেল থেকে এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে একটি গুলি করে।
পরে যুবকটি মোটরসাইকেল থেকে নেমে তাকে লক্ষ্য করে আরো একটি গুলি করলে তিনি দৌঁড় দেন। দৌঁড়ে অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর বাসায় ঢোকেন। এ সময় দুর্বৃত্তরা তৃতীয় গুলি করে। তবে তিনটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপ পরিদর্শক (টিএসআই) নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বাংলানিউজ২৪.কম

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর